কোন দিকে যাচ্ছে তরুণ সমাজ ? ভাবতেই কষ্ট হয় কোমলমতি তরুণরা আজ সমাজে পরিচিতি পাচ্ছে জঙ্গি হিসেবে। অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজ জঙ্গি। ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র জঙ্গি।
ফেসবুকে একটি পোস্ট দেখলাম। একজন লিখেছেন সুশীলরা বলে মাদ্রাসার ছাত্ররা জঙ্গি। মাদ্রাসা জঙ্গি বানানোর কারখানা। এখন দেখা যাচ্ছে নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজ জঙ্গি। ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র জঙ্গি। এই ক্ষেত্রে সুশীলদের বক্তব্য, তাদের ব্রেন ওয়াস করা হয়েছে। কি পক্ষপাত মূলক কথা! কতটা মূর্খ হলে এমন কথা বলা যায়?
আজকাল তো আমাদের মেয়েরা কিউট ছেলে দেখলেই পাগল। সে জঙ্গিই হোক আর আর্মি অফিসারই হোক। তাদের আফসোস আহা! কি কিউট ছেলেটা! সে কি জঙ্গি হতে পারে?

প্রেম করার আর ছেলে নেই পৃথিবীতে।
মেয়েদের কি আসলেই মাথা খারাপ হয়ে গেছে? সবাই না। তবে এরা কার কন্যা? কার বোন? খুব জানতে ইচ্ছা করে।


তরুণরা জঙ্গি হচ্ছে। বিকৃত মনা তরুণীরা তাদের উপর ক্রাশ খাচ্ছে।
বাবা মায়েদের দায়িত্ব কি বাবা মারা ঠিক মতো পালন করছে? আমাদের তরুণ সমাজ কোন দিকে যাচ্ছে?
ছবিঃ ফেসবুক
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


