somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[ফিরে দেখা] খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে? নাকি ফিরবে না!

০২ রা ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খুব আবছা মনে পড়া এক মায়ের গল্প সবাইকে শোনাই।

এই মায়ের ছেলে ২৫শে মার্চের পর কোন একসময় কিছু বন্ধুবান্ধবের সাথে মুক্তিযুদ্ধে যোগ দেয়। একসময় সব বন্ধুই ঘরে ফিরে এলেও এই ছেলেটি আর ফিরে আসছিল না। যুদ্ধ শেষ হবার পরও যারা নিখোঁজ ছিলেন, তাদের পরিবারের কেউ সহজে আশা ছেড়ে দিত না। তারা ভাবত, হয়ত ভারতের জেলে আটকে আছে বা কোন প্রত্যন্ত অঞ্চলের হাসপাতালে আহত অবস্থায় আছে, কিছুদিন পরই ফিরে আসবে। তাদের এই ভাবনার পিছনে কতটা বাস্তবতা ছিল আর কতটা নিজের মনকে প্রবোধ দেয়া, সেটা নির্ণয় করা দুরুহ।

মায়ের আশাবাদী মন অপেক্ষাতেই বসে থাকে বেশ কয়েক বছর - খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে? নাকি ফিরবে না!

৭৩-৭৪ সালের কোন একসময় মা তাঁর ছেলের এক বন্ধুর বাড়িতে বেড়াতে যান, এই বন্ধুও ছেলের সাথেই যুদ্ধে গিয়েছিল। বন্ধুর চেহারার মধ্যে নিজের ছেলেকে খুঁজতে খুঁজতেই মায়ের নজরে পড়ে একটা পুরোনো ম্যাগাজিন পত্রিকা। তিনি সেটা নিয়ে উল্টেপাল্টে দেখতে শুরু করেন। এসময় কেন যেন বন্ধুটা একটু অস্বাভাবিক আচরন করতে শুরু করে। সে পত্রিকাটা তাঁকে পড়তেই দিবে না। নানাভাবে সেটা কেড়ে নিতে চাচ্ছে।

মা একটু বিরক্ত হন, 'কিরে! তুই এমন করছিস কেন? আমি একটু দেখি না পত্রিকাটা।'

বন্ধুটা আর কোন উপায় না দেখে পত্রিকাটা পড়তে দিতে বাধ্য হল। দেখতে গিয়ে হঠাৎ মায়ের চোখ আটকে যায়। আরও কয়েকজন সহযোদ্ধার সাথে তার ছেলের একটা ছবিও সেখানে ছাপা হয়েছে। পত্রিকায় ছেলের ছবি ছাপা হবার প্রবল অহংকারে মা খবরটা পড়তে শুরু করেন।

সেখানে লেখা ছিল, ছবির এই মুক্তিযোদ্ধা যুদ্ধ চলাকালীন সময়েই রণাঙ্গনে নিহত হয়েছিলেন।

*এই মায়ের নাম সেতারা বেগম। ছেলেটার নাম আমি জানি না, তবে উপরের এই আলোচিত ছবিটা তাঁর। ভদ্রমহিলা বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রে একটু বয়স্ক মহিলার ছোটখাট চরিত্রে অভিনয় করতেন। সাধারনত নিম্নবিত্ত বা গ্রাম্য মহিলার চরিত্রই জুটত। মোটকথা, অভিনেত্রী হিসেবে তিনি এমন কোন উল্লেখযোগ্য কেউ নন। অনেক বছর আগে বিটিভির একটা ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি এই স্মৃতিচারন করেছিলেন। এত আগে শোনা ঘটনা পুরো মনে রাখা অন্তত আমার স্মরনশক্তিতে সম্ভব না, তাছাড়া আমার বয়সও তখন খুব বেশি না। তবে মূল কাহিনীটা এরকমই ছিল। কমবেশি যতটুকুই তথ্যবিভ্রান্তি আছে, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

ভদ্রমহিলার নাম এবং ছেলের উপরের ছবিটা খুঁজে বের করার কৃতিত্ব আমারব্লগের ব্লগার মলিকিউলের। এই পোস্টের সকল পাঠকের পক্ষ থেকে তাকে আমার অসংখ্য ধন্যবাদ।

বিঃদ্রঃ পোস্টের টাইটেল সাবিনা ইয়াসমিনের গাওয়া এই কালজয়ী গান থেকে নেয়া। গানের কথা মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল। সবাই গানটা শুনে দেখুন।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৯
৪৯টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×