আমাদের দরিদ্র দেশে এক শ্রেণীর মানুষ আছে- তারা খুব বেশী রকম বিলাসিতা করে থাকেন। দরিদ্র দেশে বিলাসিতা করা ঠিক নয়। একেবারেই ঠিক নয়। দেশের স্বার্থে বিলাসিতা বন্ধ করতে হবে। নিজের শখকে মাটি করতে হবে। যাদের প্রচুর টাকা আছে- তাদের বিলাসিতা করতে লজ্জা হওয়া উচিত। ওমুক লোকের মেয়ের বিয়ে- ওমুক লোকের ছেলের বিয়ে- দাওয়াত দাও তিন থেকে পাঁচ হাজার মানুষ, খরচ করো লক্ষ লক্ষ টাকা। বিশাল সেন্টার ভাড়া করো। লাইটিং করো সারা বাড়ি রাস্তা সহ। কেন রে ভাই এই ফালতু খরচ? আপনার ছেলে অথবা মেয়ের বিয়েতে খরচ টা কম করে সেই টাকা দিয়ে- দরিদ্র মানুষদের সাহায্য সহোযোগিতা করুন। লোক দেখানো ব্যাপার স্যাপার বন্ধ করুন।
আমাদের দেশে এই শীত কালেই সবচেয়ে বেশী বিয়ে সাদী হয়ে থাকে। এবং দুঃখের বিষয় এই শীত কালেই লক্ষ লক্ষ মানুষ শীতে কষ্ট করে। একটা শীতের জামার জন্য কি কষ্ট না ভোগ করতে হয় দরিদ্র লোক গুলোর। আচ্ছা, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে দু তিন দিনের অনুষ্ঠান গুলো করে- তারা কি তখন একটা শীতের জামার অভাবে কষ্ট করা লোক গুলোর কথা ভুলে যায়? কি হয় যদি বিয়েতে কিছু কম খরচ করে, সেই টাকা দিয়ে পঞ্চাশ জনকে শীতের জামা কিনে দিলে? পাঁচ তারা হোটেল গুলোতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রতিষ্ঠানের অনুষ্ঠান লেগেই আছে। এই অনুঠান গুলোতে অনেক টাকা খরচ করা হয়। এই ফালতু খরচ না করে- তারা কি পাঁচ শো কম্বল দরিদ্র লোক গুলোর মাঝে বিলিয়ে দিতে পারে না?
কেএফসি অথবা কোনো চাইনিজ রেস্টুরেন্টে গেলে দেখা যায়- অকারণে বিলাসিতা করা মানুষ জন। তাদের কাছে টাকা যেন কোনো বিষয়ই না। অনেক মহিলাকে দেখা যায়- বড় বড় শপিং সেন্টার গুলোতে কেনাকাটা করতে। তাদের অনেক টাকা। তারা কেন দরিদ্র মানুষ গুলোকে সাহায্য করে না? দরিদ্র দেশে বিলাসিতা করতে তাদের কেন লজ্জা হয় না? তারা যখন বড় বড় রেস্টিরেন্টে আরাম করে বসে বসে মূরগীর ট্যাং চাবায়- তখন ভূখা মানুষ গুলো ফুটপাতে শুয়ে বসে থাকে অনাহারে। তখন কি তাদের ফুটপাতে শুয়ে থাকা দরিদ্র মানুষ গুলোর কথা একবারও মনে পড়ে না? সৎ মানুষেরা কখনও বিলাসিতা করে না। এবং তারা যথা সাধ্য দরিদ্রদের সাহায্য করে থাকে।
বিত্তবানরা সাহায্যের মানসিকতা নিয়ে এগিয়ে আসলে- দরিদ্র মানুষ গুলোর শীতের কষ্ট থেকে মুক্তি দেওয়া খুব সম্ভব। বছরে একবার লোক দেখানো জাকাত দিলেই হয় না। অথবা নিজ গ্রামে একটা মসজিদ বানিয়ে দিলেই হবে না। সব মানুষেরই দেশের প্রতি দায়-দায়িত্ব আছে। সরকারের পক্ষে একা সব দিক সামলানো সম্ভব নয়। দেশের প্রতি এক আকাশ ভালোবাসা নিয়ে সবার এগিয়ে আসতে হবে। তাহলেই সম্ভব সোনার বাংলা গড়া। দয়া করে কেউ আবার আমাকে কমিনিষ্ট ভাববেন না। আমি আমার অবস্থান থেকে সব সময় দরিদ্রদের সাহায্য সহোযোগিতা করছি। তা খুব সামান্যই। যদি শিল্পপতি হতাম অথবা রাজনীতিবিদ অথবা সরকারী আমলা তাহলে ব্যাপক দুর্নীতি করে দরিদ্র মানুষ গুলোর মুখে হাসি ছড়িয়ে দিতাম।
শীত নিয়ে নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। সুন্দরবন যাচ্ছিলাম আমরা। বাবা, মা ভাই বোন এবং আমাদের সমস্ত আত্মীয়স্বজনরা। একটা তিনতলা লঞ্চ ভাড়া নিয়ে। যখন আমাদের এমভি মাছরাঙ্গা- ৩ লঞ্চটি বঙ্গোপসাগরে উঠল। তখন মধ্যরাত এবং ভয়াবহ শীতকাল। আমি একটা ঘটনা নিয়ে ছোট চাচার সাথে রাগ করে কেবিনে না ঘুমিয়ে লঞ্চের ছাদে উঠে গিয়েছিলাম। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তীব্র ঠান্ডা বাতাস। হাড় কাঁপানো শীত। শীতে আমি কাঁপছিলাম। আমার হাত পায়ের আঙ্গুল ঠান্ডায় বাঁকা হয়ে আসছিল। তীশ যে কি পরিমান তীব্র হতে পারে সেদিন আমি বুঝতে পেরেছিলাম। এরপর থেকে আমি শীতে দরিদ্র মানুষের কি পরিমান কষ্ট হয়- তা আমি বুঝতে শিখেছি।
মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট (৩৭ ডিগ্রি সেলসিয়াস)। মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামের অংশটি শরীরের অভ্যন্তরের এই নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যেন সবকিছু ঠিকঠাকমতো চলে। ভাত-মাছ, শাকসবজি থেকে শরীর প্রয়োজনীয় জ্বালানি সঞ্চয় করে, যা পুড়িয়ে শরীর তাপ পায়। খুব বেশি শীতের জন্য যদি শরীরের ভেতরের অংশের তাপমাত্রা (কোর টেম্পারেচার) ৯৭ ডিগ্রি ফারেনহাইটের (৩৫ ডিগ্রি সেলসিয়াস) নিচে নেমে যায়, তাহলে তাকে হাইপোথার্মিয়া বলে। অপুষ্টির শিকার গরিব-দুস্থ মানুষ তীব্র শীতের সময় খুব সহজেই হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়। এ সময় শ্বাস-প্রশ্বাস, রক্ত চলাচল প্রভৃতির গতি কমে যায়, এমনকি মৃত্যুও হতে পারে। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হলে ঠান্ডার অনুভূতিও নষ্ট হতে পারে, কারণ মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পায় না। মৃত্যু যে ঘনিয়ে আসছে, তা টেরও পাওয়া যায় না। খুব ঠান্ডায় হাত-পা জমে যায়, শরীরে কাঁপুনি ওঠে। একসময় মানুষ চেতনা হারায়।
একটা শীতের কাপড় দিবেন? পুরাতন হলেও চলবে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।