somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

চাঁদাবাজি

১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বঙ্গবন্ধুর নামে কোনো চাঁদাবাজি করা চলবে না। তারা কথা রেখেছে, বঙ্গবন্ধুর নামে কোনো চাঁদাবাজি করেনি। চাঁদাবাজি করেছে শোক দিবসের নাম করে। সর্বত্রই চাঁদাবাজি চলে। একটা উদাহরন দেওয়ার লোভ সামলাতে পারছি না- শোক দিবসের নাম করে তারা এক নামকরা পার্লারে গেল। দাবী করলো একটা আস্ত গরু। অনেক বলে কয়ে পরে চার হাজার টাকায় তাদের বিদায় করা হলো। প্রতি বছরের মতো এবছরও মন্ত্রী জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। আমাদের দেশের মন্ত্রীরা কঠোর হুশিয়ারি দিতে খুব পছন্দ করেন। যেমন খাদ্য মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, সেতু মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী। যথারীতি তাদের হুশিয়ারিতে কোনো কাজ হয় না।

এলাকায় নতুন বাড়ি তৈরি হচ্ছে। এলাকার ছেলেপেলের দিকে না তাকালে হয়! রাস্তায় বিভিন্ন পয়েন্টে দেখবেন সিএনজি, বাস জাতীয় প্রত্যেকটি পরিবহনকে একটি নির্দিষ্ট পরিমান টাকা দিতে হয় প্রতিদিন। আপনি ফুটপাতে দোকানদারি করেন। আরে ভাই এইটাতো অবৈধ কাজ। বৈধ করতে হবে না। দেন চাঁদা। হাইওয়ে গুলোতে চলাচল করা কাভার্ড ভ্যান, ট্রাকগুলোর ড্রাইভারা সবসময় চিন্তায় মগ্ন থাকে। কখন না যানি গাড়ি থামিয়ে দেয়। কোরবানি ঈদের পশু নিয়ে আশা ট্রাকগুলোরও একই রকম ভোগান্তিতে পরতে হয়।

ঢাকা ও ঢাকার বাইরে সবখানে একই অবস্থা। বিএনপি কিংবা জাতীয় পার্টির আমলেও হয়েছে। তবে সেটা ছিল নিয়ন্ত্রিত। বর্তমান সরকারের আমলে চাঁদাবাজির বিরুদ্ধে কারও নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। পুলিশ যদি ঘুষ না নিত, তাহলে বাস মালিকদের অনেক টাকা বেঁচে যেত। এর সুফল পেতেন যাত্রীরা। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেও চাঁদা বাধ্যতামূলক। পণ্যবাহী পরিবহনের ক্ষেত্রে সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-বেনাপোল ও সিলেট সড়কে। আজকাল চাঁদাবাজিতে হিজড়াও কম যায় না। রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট যেখানে-সেখানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছে হিজড়ারা।

গুলিস্তান থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন দুই হাজারের বেশি বাস যাতায়াত করে। তাদেরও চাঁদা দিতে হয়। পুলিশের চাঁদাবাজির দৌরাত্ম্য সবচেয়ে বেশি। চাঁদাবাজি হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ায়, ক্ষমতার প্রভাব খাটিয়ে। চাঁদাবাজরা কিন্তু গর্তে লুকিয়ে থেকে চাঁদাবাজি করছে না! প্রকাশ্যেই চলছে তাদের এমন তৎপরতা। কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের চাঁদাবাজিতে লক্ষ্মীবাজার, সূত্রাপুর, শ্যামবাজার ও ধোলাইখাল এলাকার ব্যবসায়ীরা অতিষ্ঠ। রাজধানীর বাহাদুরশাহ পার্ক এলাকার বাসস্ট্যান্ড থেকে সাতটি পরিবহন কোম্পানির প্রত্যেকটি থেকে তারা মাসে ৬০ হাজার টাকা করে গড়ে চার লাখ ২০ হাজার টাকার চাঁদা তোলা গত। এই টাকার ভাগ কারা কারা পায় জানলে অবাক হয়ে যাবেন।

একটি সুস্থ সমাজ সর্বদাই আইনের ওপর প্রতিষ্ঠিত। চাঁদাবাজি সুস্থ সমাজ কাঠামোয় বিশৃংখলা সৃষ্টি করে, এতে কোনো সন্দেহ নেই।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×