
১। মধ্যরাতে চা বানিয়ে ছাদে দাঁড়াতে যে কি ভালো লাগে !
২। পচা আলুর পাশে থাকলে ভালো আলুও নষ্ট হয়ে যায়।
৩। মানুষ চোখ কান মুখ নিয়ে সারাদিন যুদ্ধ করে যেতে পারে কিন্তু মনের শান্তি ছাড়া রাতের ঘুম খুঁজে পায় না।
৪। নির্বাচন একটি মায়াজাদুর নাম। এ জাদুতে আমজনতা এতটাই আচ্ছন্ন হয় যে, রাজনীতিবীদ যখন বলে জয়ী হলে আমি বৈদ্যুতিক বাতির পরিবর্তে আকাশ থেকে চাঁদ পেরে এনে সবার ঘরে ঘরে ফিট করে দিবো, আমজনতা তখন গভীর আবেগ আর আনন্দে চিৎকার করে ওঠে।
৫। শয়তান যদি পাঞ্জাবি-পাজামা-টুপি পরে এসে বলে, ইসলামকে রক্ষার জন্য তোমরা একজন আরেক জনের বাড়িতে আগুন ধরিয়ে দাও, মানুষজন তাই করবে। ধর্ম সম্পর্কে এদেশের মানুষ এতটাই মূর্খ।
৬। পৃথিবীর সবচে ছোট চিঠি লেখা হয়েছিল ১৮৬২সালে ফ্রান্সে। ভিক্টর হুগো "লা মিজারেবল" বই লেখা শেষ করে ছুটি কাটাচ্ছেন। বই প্রকাশ এর পর কেমন বিক্রি হচ্ছে জানার জন্য প্রকাশকে তিনি চিঠি পাঠালেন, পুরো চিঠিতে শুধু মাত্র লেখা, "?"
প্রকাশক ও মজার মানুষ ছিলেন, তিনি ও সংক্ষিপ্ত চিঠির উত্তর দিলেন, পুরো চিঠিতে শুধু মাত্র লেখা "!" মনে হয় ভিক্টর হুগো এরকম উত্তর পেয়ে খুশিই হয়েছিলেন।
৭। রিফাত প্রিয় ক্রিকেট টিমের ফাইনাল খেলা দেখার জন্য অনেক কষ্টে তার বান্ধবী পুষ্পকে রাজি করলেন।
যথারীতি নির্দিষ্ট দিনে বান্ধবী পুষ্পকে নিয়ে মাঠে গেলেন খেলা দেখার জন্য। তারা বসলেন। খেলা শুরু হল। খেলা চলছে।
পুষ্প এর মোবাইলে ফোন এল। সে মোবাইলে আষাঢ়ে গল্প শুরু করল।
হঠাৎ এক খেলোয়ারের শর্টে বলটি ১২০ কি.মি. বেগে পুষ্প মুখ বরাবর আসতে লাগল। রিফাত হতাশ হয়ে উঠে দাঁড়াল। কিছুক্ষন পর দেখা গেল পুষ্পের কিছু হয়নি বরং সে তখন ও আষাঢ়ে গল্পে মগ্ন।
পুষ্প কোন আঘাত পেল না এটা কিভাবে সম্ভব??
৮। বর্ষা মানেই গুচ্ছ গুচ্ছ কদম ফুলের সুবাস। পথ চলতে কিংবা বাসে ছোট শিশু কিংবা কিশোরীর হাতে শোভা পায় তরতাজা একগুচ্ছ কদম ফুল। হাত বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করে ‘আফা নিবেন?’ মাত্র ১০ টাকা। কদম ফুলকে বলা হয় বর্ষা ঋতুর হাসি।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




