
১। একটা চাবুক হাতে নিয়ে রাস্তায় নেমে পড়বো একদিন, তারপর যেখানে যত অন্যায়কারী দেখব, সবাইকে চাবুক কষাবো এক ঘা করে !
২। আধুনিক মানুষের চিন্তার জগত থেকে এই ঈশ্বর নামের বিদঘুটে বিশ্বাসটিকে একেবারে ফিনাইল দিয়ে ধুয়ে মুছে পরিস্কার করে ফেলা উচিত? ঈশ্বর নামে এই ভূতটাই তো মানুষের প্রধানতম শত্রু !
৩। প্রত্যেক মানুষেরই একজন বেকুব বন্ধু থাকে ! আপনার যদি না থাকে, তাহলে বুঝে নিন আপনি নিজেই একটা বেকুব ।
৪। আমাদের অর্থনীতি কতটা শক্ত অবস্থানে আছে তা বোঝা যায় বেকারত্বের হার দেখে।
৫।

১৯৭১ সালের একটি ছবি। রাজীবপুরের চরাঞ্চলে বেঙ্গল রেজিমেন্টের একদল যোদ্ধা অগ্রসর হচ্ছে পাকিস্তানীদের শক্র ঘাটি বাহাদুরবাদের দিকে। রাতেই আক্রমণ করা হবে। দলটির অধিনায়ক ছিলেন মেজর শাফায়াত জামিল (বীর বিক্রম)।
ছবিটি তুলেছেন সাংবাদিক হারুন হাবীব।
৬। সেলুকাস! কী বিচিত্র এই দেশ!
অভিধানে সেলুকাসের কোন অর্থ নেই। এই শব্দটা অদ্ভুত, বিচিত্র প্রভৃতি অর্থ প্রকাশে ব্যবহৃত হয়।
সেলুকাস (Seleucus) ছিলেন একজন গ্রীক বীর যোদ্ধা, আলেকজান্ডারের সেনাপতি, এবং আলেকজান্ডারের মৃত্যুর পর সফল শাসক।
গাড়ি মোড় নেয়ার সময় ট্রাফিক আইল্যান্ড ঘুরে যেতে হবে জেনেও কেউ কেউ দ্রুত যাওয়ার জন্য নিয়ম ভঙ্গ করে- তখন হতাশা প্রকাশে কেউ বলে থাকে সেলুকাস!
৭। কিছু মানুষের কর্মকাণ্ড দেখলে- চিৎকার করে বলতে ইচ্ছে করে- মানুষ তুমি এত খারাপ কেন?
আকাশের দিকে তাকালে বলতে ইচ্ছে করে- মানুষ তুমি এত খারাপ কেন?
রাস্তার ফুটপাত ধরে হাটলে বলতে ইচ্ছে করে- মানুষ তুমি এত খারাপ কেন?
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৮ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




