
১। বাবা: যদি পরীক্ষায় ফেল করিস, তুই আমাকে আর বাবা বলে ডাকবি না।
ফল বের হওয়ার পর…
বাবা: কিরে, তোর পরীক্ষার ফল কেমন হলো?
ছেলে: আমি দুঃখিত রফিক সাহেব!
২। যখন রাস্তা পার হবার সময় আমি তোমার হাত ধরে রাখি সেটাই ভালবাসা !যখন তুমি আমাকে নিশ্চিত কর আমাকে কখনো ছেড়ে যাবেনা। ভালোবাসা হচ্ছে যখন গোপনে তুমি আমার সাফল্যের জন্য প্রার্থনা কর !!
৩। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা সকল দুর্নীতিবাজকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে । অন্যথায় সরকারের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে।
৪। দার্শনিকদের কাজ-কারবারই ছিল অন্য রকম। উল্টোভাবে বলা যায়, এ রকম কাজ-কারবার করতেন বলেই তারা দার্শনিক ছিলেন। বিখ্যাত দার্শনিক প্লেটো একবার মানুষের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, ‘মানুষ হচ্ছে পালকবিহীন দ্বিপদ একটি প্রাণী।’ এই সংজ্ঞা শুনতে পেয়ে আরেক দার্শনিক ডায়োজেনিস একটি মুরগি জবাই করে সবগুলো পালক ফেলে দিয়ে প্লেটোকে পাঠিয়ে দিলেন। সঙ্গে একটি কাগজে লিখলেন, ‘এটাই তোমার সংজ্ঞায়িত মানুষ।’
৫। সুন্দরী অভিনেত্রী মেরিলিন মনরোর একটি ছোকরা চীনা ভৃত্য ছিল।
মিস মনরো তাকে বললেন: যখন ঘরে ঢুকবে তখন আগে সাড়া দেবে। কারণ আমি সে সময় তো জামা-কাপড় বদলাতেও পারি।
কিছুক্ষণ বাদে ঐ ছেলেটি দরজায় টোকা না দিয়েই মিস মনরোর শয়নকক্ষে ঢুকে পড়ল।
মিস মনরো: একটু আগে তোমাকে বললাম না দরজায় টোকা দিয়ে তবে ঘরে ঢুকবে। তুমি কী করে জানলে আমি জামা ছাড়ছি না?
ভৃত্য: ম্যাডাম, এটা খুবই সহজ ব্যাপার। দরজাতে চাবির যে ফুটো আছে সেটা দিয়ে দেখে নিয়েছি আপনি কী করছেন।
৬। কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে...
৭। আপনার যত দুঃখ-কষ্ট, মনের মধ্যে চেপে রাখা যত অভিযোগ, যত ক্ষোভ —সব আল্লাহকে বলে দিন। তিনি অবশ্যই তা শুনবেন এবং তাঁর মতো করে আপনাকে সমাধান দিবেন। মানুষের কাছে ঘ্যান ঘ্যান না করে, ফেইসবুকে দীর্ঘশ্বাস না ছেড়ে, শুধুই তাঁর কাছে সব সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া শেয়ার করুন। একমাত্র তিনিই পারেন আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




