somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৭১

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। যারা আত্মবিশ্বাস নিয়ে জন্মায় তারা ছোটবেলা থেকেই একটু অন্যরকম। নিজেকে কেউকেটা না ভাবলেও তাদের মধ্যে দেখা যায় অন্য এক ধরনের গরিমা। এই বিষয়ে বিখ্যাত ঔপন্যাসিক ও কথাশিল্পী শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্রটির উদাহরণ দেবার মতন। শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ বাঘ ভয় পায় না, বরং এগিয়ে গিয়ে দেখতে যায়- সত্যি বাঘ কিনা। সে গভীর অন্ধকারে গভীর নদীতে মৃত্যুকে উপেক্ষা করে মাছ ধরতে যায়।

২। দেবতা জিউসের নির্দেশে প্রমিথিউস মানুষ ও পশু গড়লেন। কাজ শেষ করার পর দেখা গেল মানুষের চেয়ে পশুর সংখ্যা বেশি। তা দেখে জিউস আদেশ করলেন কিছু পশু ভেঙ্গে মানুষ গড়ে মানুষের সংখ্যা বাড়াতে। প্রমিথিউস সেই মতো কাজ করলেন। কিন্তু যেসব মানুষ পশু ভেঙ্গে গড়া হল তারা মনের দিক থেকে পশুই রয়ে গেল। এবং অবাক ব্যাপার হচ্ছে তারা একটা বিশেষ পেশা নিয়ে পৃথিবীতে আসল- রাজনীতিবিদ। আর পৃথিবীকে পশুর খোঁয়াড় বানানোর চেষ্টা করে যেতে লাগল এবং এখনো যাচ্ছে।

৩। নিজের উপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না। জগতের যা কিছু উন্নতি, সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হইয়াছে। বিশ্বাসের শক্তিতে হইয়াছে। প্রাচীন ধর্ম বলিত, যে ঈশ্বরে বিশ্বাস না করে সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে, যে আপনাতে বিশ্বাস স্থাপন না করে সে ই নাস্তিক।

৪। সোমাবার রাতের ঘটনা।
রাত ১১ টায় বিছানায় গেলাম। ঠিক করলাম আজ ঘুম না এলেও চোখ বন্ধ করে পড়ে থাকব। ঘুমের দরকার আছে- সুন্দর এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য। এপাশ ওপাশ করতে করতে ফযরের আযান দিয়ে দিল। তখন একটা ঝিমুনি এলো। আর স্বপ্ন দেখা শুরু করলাম- বাসে উঠতে গিয়ে পড়ে গেছি। পা ভেঙ্গে গেছে। আমাকে হাসপাতালে নেওয়া হলো।
ডাক্তার বলছে- পা কেটে ফেল।
আমি বললাম- না না আমার পা কাটবেন না।
ডাক্তার বললেন- চুপ, কোনো কথা না। হলুদ দাঁত বের করে নার্স বলল- অসুবিধা নেই, আমাদের হাসপাতাল থেকেই হুইলচেয়ার দেয়া হবে।

৫। গতকাল রাত থেকেই ঢাকা শহরের বিভিন্ন মসজিদে তিন দিনের অনুষ্ঠান পালন করা হচ্ছে- ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে। এটা খুব ভালো। অনুষ্ঠান করুক। কিন্তু তারা অনেক দূর দূর পর্যন্ত মাইক লাগিয়েছে। একজনের পর এক ওয়াজ করেই যাচ্ছে। এদিকে আশে পাশে অসংখ্য বাড়ি ঘর। কত ছাত্র, বছরের শেষ তাদের পরীক্ষা। তারা শান্তিতে পড়তে পারছে না। রাস্তায় চলাচলরত মানুষ বেশ বিরক্ত। নবীজী (স.) আছেন আমাদের হৃদয়ে। ঢাক-ঢোল পিটিয়ে মাইকিং আর লাইটিং এর কি দরকার? আজ সকালে দেখলাম বিশাল মিছিল বের করেছে। এই লাইটিং, মাইকিং, ওয়াজ এবং মিছিলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। এই টাকা গুলো দিয়ে যদি দরিদ্র মানুষদের পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করা হতো তাহলে আমাদের নবীজী খুব খুশি হতেন।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

লিখেছেন নতুন নকিব, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৬

গভীর রাতের যে আহ্বান পাল্টে দেয় জীবন

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা: এক ফাঁকা রাতের গল্প

রাত গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা তিনটার ঘরে। ঘরের সবাই ঘুমে আচ্ছন্ন, পুরো বাড়িতে নিস্তব্ধতা।... ...বাকিটুকু পড়ুন

×