somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ঢাকার পথে পথে- ১২ (ছবি ব্লগ)

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অভদ্র এক শহর ঢাকা শহর।
এই শহরের মানুষ গুলো ঘর থেকে বাইরে বের হলেই হিংস্র হয়ে যায়। তখন তাদের মধ্যে কোনো মায়া দয়া দেখা যায় না। অতি সজ্জন ব্যাক্তি, যার বউ বাচ্চা, বাবা মা আছেন। এমন লোকও বাইরে বের হলেই পশু হয়ে যায়। এই শহরের কিছু সমস্যা আছে তা যুগ যুগ ধরে রয়ে গেছে। এর কোনো সমাধান হচ্ছে না। এই শহরে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে। অথচ এই শহরে জীবনটা পার করে দিচ্ছি। এই শহরের মানুষ গুলো অভদ্র। তাই এ শহরের পজেটিভ পরিবর্তন হচ্ছে না। আমি চাই শহরটা সুন্দর হোক, পরিচ্ছন্ন হোক। মানুষ গুলো ভদ্র হোক। মানবিক হোক। শুধু সিটি করপোরেশন বা সরকারের পক্ষে কোনো দিনও সম্ভব না এই শহরের সমস্যা গুলো দূর করা। শহরের সমস্ত মানুষকে সজাগ হতে হবে। শহরকে ভালোবাসতে হবে। এই শহরে সারাদিন ঘুরে ঘুরে শহরের সমস্যা গুলো আমার চোখে খুব বেশী পড়ে।

১।


গত মাসে পরিবারের সবাই মিলে এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। রেস্টুরেন্টটা ২২ তলার উপরে।

২।


ওই যে দূরে ঐ পাশে বঙ্গবন্ধুর বাড়ি। উপর থেকে দেখলে ঢাকা শহরে কিছু গাছপালা চোখে পড়ে।

৩।

সুরভির জন্য পাসপোর্ট করতে গিয়েছিলাম। হায় হায়-- পাসপোর্ট অফিস নিয়ে গেছে নদীর ঐ পাড়ে। কেরানীগঞ্জ। রাস্তা ঘাট ভাঙ্গা। সীমাহীন কষ্ট হয়েছে। আর আধা ঘন্টা সামনে এগিয়ে গেলে গ্রামের বাড়ি চলে যেতে পারতাম।

৪।


একটা কোর্স করেছিলাম। আচার-আচরনের উপর। শেষ ক্লাশের দিনে।

৫।


এই ছবিটা তুলেছি। গতকাল। কাওরানবাজারের কাছে। ডান পাশে ছিল বসুন্ধরা মার্কেট। লোকটা দাড়িয়ে আছে। কেউ কিনছে না। মাত্র দশ/বিশ টাকা দাম।

৬।


বনানী।

৭।


হাতির ঝিল। মধ্যদুপুরে।

৮।


ওই দূরে দেখেন, একটা পোটলার মতোন কিছু পড়ে আছে। ওইটা একটা ৪/৫ বছরের বাচ্চা মেয়ে। নাটকের শূটিং চলছে।

৯।


বাবু বাজার ব্রীজ। কোনো পরিবর্তন নেই। সেই আগের মতোন নোংরা।

১০।


বাংলা মটর। দুপুর দুইটা।

১১।


আজও মানূষের শান্তি নেই। দৌড়ে দৌড়ে বাসে উঠতে হয়। নামতে হয়। বসার জন্য সিট পাওয়া যায় না। দেশ উন্নয়নের মহাসড়কে চলে গেলেও, গনপরিবহনে শান্তি নেই।

১২।


ছবিটা এক রাস্তার পাশের চায়ের দোকান থেকে তুলি। মৌমাছি থাকবে ফুলের মধ্যে, চিনিত বাটিতে কি করে?!

১৩।


স্কয়ার হাসপাতালের ৯ তলা থেকে। পরী ভাবী এই হাসপাতালেই ভর্তি ছিল।

১৪।


ছবি আমার ঘরের বারান্দা থেকে তুলি। ঐ দূরে একটা বিয়ে বাড়িতে আজ ১০ দিন ধরে লাইট জ্বলছেই। সাধারনত বিয়ে বাড়ির আলোকসজ্জা থাকে ৩/৪ দিন। অথচ---

১৫।


একদিন দুপুরবেলা রান্না ঘর থেকে দেখি একটা পাখি, ছাদের গ্রীলে থেমে আছে অনেকক্ষন ধরে। মনে হয় পাখিটা অসুস্থ। এটা কি চিল?
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১২
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এখন শুধু জায়গামত চাপ দিলেই কাজ হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই জুলাই, ২০২৬ রাত ১:১৬


অনলাইনে বরিশালের একটা ভাইরাল ভিডিও দেখলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ একজন বয়স্ক মানুষের অন্ডকোষে চাপ দিয়ে জোর করে স্ট্যাম্পে সই করিয়ে নিচ্ছে আর টাকা দাবি করছে।... ...বাকিটুকু পড়ুন

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাইনি আমি আজীবন, ভালোবাসা ছাড়া

লিখেছেন রাজীব নুর, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০২



আমি ভাই টাকা চাই।
টাকা হলে সম্মান আর ভালোবাসা অটোমেটিক চলে আসবে। হ্যা এটাই বাস্তবতা। বর্তমান যুগটা অন্য রকম। যার টাকা নাই, তার কোনো মূল্য নাই। সম্মান নাই,... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৩



বিয়ের মঞ্চে বসে আছি। মঞ্চ বলতে চকির মতো একটা খাট, তার সম্ভাবত এক পা ছোট বা নাই, কারন সামান্য নাড়াচাড়ায় খাটা টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে... ...বাকিটুকু পড়ুন

×