somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

পাবনা শহরের ভুত

২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পাবনা শহরের একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে।
আমি এক জরুরী কাজে পাবনা গিয়েছিলাম। পাঁচ দিনের জন্য। একটা সিএনজি ছিলো- আমার সার্বক্ষনের সঙ্গী। সিএনজি চালক হাবীব ভালো মানুষ। দেখতে সুন্দর। বয়স আনুমানিক ত্রিশ হবে। হাবীব বললো, সারাদিন যেখানেই যেতে বলবেন যাবো কিন্তু সন্ধ্যার পর কোথাও যাবো না। আমি বললাম, ওকে। হাবীবের কাছ থেকেই এই ঘটনাটি জেনেছি। এই ঘটনা হাবীবের জীবনের।

তখন রাত প্রায় ২ টা বাজে।
হাবিব তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। সে হঠাৎ দেখলো দুইজন মধ্যবয়সী হুজুর তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। হাবীব থামল এবং একজন হুজুর তার সাথে কথা বললো।

হুজুরঃ ভাই আমরা খুব বিপদে পড়েছি।
হাবিবঃ আপনাদের কি হয়েছে জানতে পারি?
হুজুরঃ সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাড়িয়ে আছে। ওই লাশটাকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে। তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে?

হাবিব কিছুক্ষণ ভাবলো।
দুই হুজুরের জন্য তার মায়া হলো। হাবিব বলল, আমি আপনাদের পৌঁছে দিব।
হুজুরঃ ধন্যবাদ তোমাকে। এটা বলে দুই হুজুর সিএনজি'তে উঠে বসলো।

কিছু দূরে যেতেই হাবিব দেখলো-
আরেকজন হুজুর লাশ নিয়ে দাড়িয়ে আছে। লাশটি সাদা কাপড় দিয়ে প্যাচানো। হাবিব উনার সামনে এসে সিএনজি থামালো। এরপর দুই হুজুর নামলো এবং তিন হুজুর লাশটি নিয়ে সিএনজি'তে উঠলো। তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বললো। আর একজন হুজুর হাবীবের সাথে কথা বলতে থাকলো।

হুজুরঃ সামনের গ্রামে যেতে কতক্ষন লাগবে?
হাবিবঃ প্রায় ৪০ মিনিট।
হুজুরঃ তুমি পেছনের দিকে চাইবে না। লাশের অবস্থা বেশি ভালো না। দেখলে ভয় পাবে।
হাবিবঃ আচ্ছা হুজুর।

তারপর হাবিব সিএনজি চালাতে শুরু করলো।
কিন্তু হাবীব দেখার আকর্ষণ অনুভব করলো কিন্তু সে সাহস পেলো না। এর ৫ থেকে ৭ মিনিট পর হাবীব এক অদ্ভুত শব্দ শুনতে পেলো। এক অজানা ভয় হাবীবকে গ্রাস করলো। হাবীব তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে চাইলো। চেয়ে যা দেখতে পেলো, তা আমরা কেউ কোনোদিন ভাবতে পারি না। সে দেখলো ওই তিন হুজুর লাশটিকে ছিড়ে ছিড়ে শকুনের মত খাচ্ছে। কেউ কলিজা খাচ্ছে, তো কেউ বুকের রক্তপান করছে। তা দেখে হাবীব চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল।

যখন হাবীবের জ্ঞান ফিরলো তখন সে হাসপাতালে ভর্তি।
তার সারা শরীরে ব্যান্ডেজ। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন হাবীব সুস্থ আছে। কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে বের হয় না। তাকে আজও ওই দিনের ঘটনা তাড়া দিয়ে বেড়ায়।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২০ রাত ৩:০১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×