somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ঘটনা

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজকের একটি ঘটনা।
বিরাট বিপদে পড়ে গিয়েছিলাম। প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে খিলগাও তিলপা পাড়া চলে গিয়েছি। এক ডজন কলা কিনেছি। সকালে নাস্তার জন্য রুটি, ডিম আর জেলি কিনেছি। অনেকখানি হাঁটার কারনে বেশ ক্লান্ত লাগছিলো। একটা চায়ের দোকানে বসলাম। এই চায়ের দোকানে প্রায়ই আমি আসি। চা খাই। গল্প করি। আজ দুইজন পরিচিত লোককে চায়ের দোকানে দেখলাম। তারা আমাকে দেখতে পেয়ে, ডাকলো।

রাস্তার পাশেই এই চায়ের দোকান।
সব সময় এই চায়ের দোকানে ভিড় থাকেই। এক কাপ চা দশ টাকা নেয়। যাই হোক, চায়ের দোকানে পরিচিত দুইজন বলল, দেশের কি পরিস্থিতি রাজীব সাহেব? আমি বললাম, হুজুররা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলছে। হুজুররা অনেক উজাইছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হুজুরদের মোটেও ঠিক হয় নাই। ধার্মিকদের জ্ঞান এখন মানব সভ্যতাকে সাহায্য করছে না। আমি বেশ জোরে কথা বলি সব সময়। আশে পাশের লোকজন আমার কথা হয়তো শুনছিলো। যদিও সেদিকে আমার নজর নেই।

আমি একটানা বলে গেলাম।
ভাস্কর্য একটা নান্দনিক বিষয়। এটা তৈরি করলে কেউ কাফের হয়ে যায় না। ওয়াজ আমাদের জাতিকে কোনোভাবে সাহায্য করে না। হেফাজত হচ্ছে অশিক্ষার ফসল, আগাছা। হেফাজত নামক ভন্ডদের আর একবার মার খাওয়ার সময় হয়েছে। ফতোয়া দিয়ে দেশ চলে না। দেশে হাজারো ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঘটছে- বলাৎকার হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বেশি, ঘুষ-দুর্নীতিতে এখনো শীর্ষদের কাতারে, ধর্ষণ-মাদকে আমরা নাজেহাল। সেসব নিয়ে কথা নেই; ওরা আছে ভাস্কর্য নিয়ে।

দুই হুজুর আমার কথা খুব মন দিয়ে শুনছিলেন।
আমি তাদের একটুও খেয়াল করি নাই। হঠাত তারা আমার পাশে এসে দাঁড়ালেন। ক্ষিপ্ত মেজাজ তাদের। মারমুখো ভঙ্গি। এক হুজুর বললেন, হুজুররা কি জিনিস সামনের দিন গুলোতে দেখবেন। এত সহজে আমরা থামবো না। আমরা চাইলে সব তছনছ করে দিতে পারি। আমি বুঝতে পারছি, এই দুই হুজুর ইচ্ছে করে ঝামেলা পাকাতে চাচ্ছেন। আমি কি করবো বুঝতে পারছি না। আমি আরেক কাপ চায়ের অর্ডার দিলাম। একটা সিগারেট ধরালাম।

হুজুর বললেন, কি এখন কথা বলছেন না কেন?
এতক্ষন তো খুব ফটফট করছিলেন! আমি বললাম, আমি তো আপনাদের সাথে কোনো কথা বলি নাই। আমি আপনাদের দেখিও নাই। আমি আমার পরিচিত লোকদের সাথে আলাপ করছিলাম। হুজুর রেগে গিয়ে বললেন, আমি চাইলে এখন আপনি এই গলি থেকে বের হতে পারবেন না। একটা ফোন দিলে এত ছেলে আসবে, আপনাকে ফু দিলেও আপনি উড়ে যাবেন। এমন সময় একটা পুলিশের গাড়ি আসে। তখন হুজুর দুইজন চলে যায়। আমিও বাসায় চলে আসি।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৮
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×