somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কেয়ামত অতি সন্নিকটে

২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কেয়ামতের কিছু লক্ষন আছে।
সেই লক্ষন গুলো আমি দেখতে পাই। যেমন গান বাজনা বেশি হবে। যে কোনো অনুষ্ঠানে গান বাজনা থাকবেই।
দুষ্টলোকেরা ধার্মিক হয়ে যাবে এবং বেশি বেশি ধর্মের কথা বলবে। বহু দুষ্টলোক হঠাত ধার্মিক হয়ে গেছে। তারা কথায় কথায় কোরআন হাদীসের কথা বলে।
ঘুষ, দূর্নীতি বেড়ে যাবে। চারপাশে তো তাই দেখছি।
নারীদের সংখ্যা বেড়ে যাবে। আসলেই নারীদের সংখ্যা অনেক বেড়ে গেছে।
নদীর পানি শুকিয়ে যাবে। আসলেই অনেক নদী শুকিয়ে গেছে। বিশাল চর পড়েছে।
মানুষের মন থেকে মায়া মমতা উঠে যাবে। বর্তমান সমাজে কারো জন্য কারো মাতা মমতা নেই। রাস্তায় কেউ অসুস্থ হয়ে পড়লে কেউ ফিরেও তাকায় না।
নানান রকম মহামারি দেখা যাবে। অলরেডি পুরো বিশ্বে করোনা আঘাত করে দিয়েছে।

জ্ঞান হলো একমাত্র উত্তরণের মাধ্যম।
কোরআন হাদিসে কেয়ামতের আলামত সম্পর্কে যা বলেছেঃ তাই তো হচ্ছে। হিংসা, লোভ ও অহংকারের সীমা ছাড়িয়ে যাবে। এই সমাজে হিংসা, লোভ আর অহংকার স্পষ্ট।
পুত্র বাবা মাকে খুন করবে। বাবা বাইক কিনে দেয়ি বলে, পুত্র বাবাকে কুপিয়ে মেরেছে। এরকম একটা ঘটনাই সেদিন পত্রিকায় পড়লাম। ঐশী নামের এক মেয়ে তার বাবা মাকে হত্যা করেছে।
বড় বড় অট্রালিকা তৈরি হবে। সারা বিশ্বে বড় বড় বিল্ডিং এর অভাব নেই।
সমাজে সৎ ও ভালো মানুষেরা লাঞ্ছিত হচ্ছে। অসৎ ও দুষ্ট লোকদের দৌরাত্ম্য বেড়ে গেছে। আগুন লাগবে। অলরেডি আমাজনে আগুন লেগে গেছে। তবে দাজ্জাল সাহেব এর দেখা এখনও পাওয়া যায় নি। দাজ্জালের এক চোখ কানা হতে হবে। কিয়ামতের আগে হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন। হজরত ঈসা (আ.) এর আগমনও বাকি আছে। কবে আসবেন তারা? ঝামেলা চুকে যাক।

সীমাহীন জ্ঞানে উদ্ভাসিত হোক প্রতিটি মানুষ।
ভূমিকম্প হবে। ভূমিকম্প বিভিন্ন দেশে অবহ্যত আছে।
মিথ্যা সাক্ষ্য দেয়ার প্রচলন ঘটবে। কোর্ট গুলোতে টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। এক শ্রেনীর লোকই আছে তারা সারাদিন কোর্টে থাকে। উকিলরা তাদের টাকা দিয়ে সাক্ষী দেওয়াতে নিয়ে যায়।
ধনী লোকের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশে নব্য ধনীর সংখ্যা অনেক বেড়ে গেছে।
অশ্লীলতার সয়লাব শুরু হবে। চারিদিকে অশ্লীলতায় ভরে গেছে।
নির্বোধরা নেতা হবে। হ্যা সঠিক। আমাদের দেশের নেতারা নির্বোধ তা বলার অপেক্ষা রাখে না।
মসজিদের পেছনে অনেক টাকা খরচ করা হবে। ঢাকা শহরের মসজিদ গুলো দেখলেই সেটা পরিস্কার বুঝা যায়।
মুসলিমরা বির্ধমীদের হাতে মরবে। তা তো দীর্ঘ দিন ধরেই মরছে।
সন্তানরা উগ্র হয়ে যাবে, স্যাটেলাইট টিভি, ইন্টারনেট ইত্যাদির আবিস্কার হবে। এগুলো সব হয়ে গেছে।

কেয়ামত হবে এতে কোনো সন্দেহ নেই।
কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে মানুষ বেশি বেশি কেয়ামত নিয়ে আলোচনা, তর্কবির্তক ও কথাবার্তা বলবে। এই যেমন আমি এখন আলোচনা করছি।
মানুষ তখন সকালে মুমিন থাকবে, বিকালে কাফির হয়ে যাবে। বিকালে মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে। এরকমও মুমিন-কাফের দেখা যাচ্ছে প্রচুর।
সরকারি মালকে নিজের মাল মনে করা হবে। সরকারী কর্মচারীরা এরকমই ভাবে।
সহজ সরল ব্যক্তিরা অবহেলার পাত্র হবে। যেমন আমি।
পাপ বেড়ে যাবে। চারিদিকে প্রচুর পাপ হচ্ছে।
কিয়ামতের বড় বড় আলামত এখনো পরিদৃষ্ট না হলেও ছোট ছোট আলামতগুলো এমনভাবে সর্বত্র বিস্তার লাভ করেছে, যা রোধ করার ক্ষমতা কারো নেই।


সূত্র:
১। সূরা বাকারা
২। সহিহ মুসলিম: ১
৩। সহিহ বুখারী: ৮৬
৪। বুখারী, মুসলিম
৫। তিরমিযী, আবু দাউদ
৬। মহাপ্রলয়: ডা.মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফী
৭। আল লু’লু ওয়াল মারজান: ১৮২৯
৮। কেয়ামতের আলামত: মাওলানা মুহাম্মাদ আশেকে এলাহী বুলন্দশহরী রহ.
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:১২
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×