somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কিছু কথা

২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। ইদানিং লোকজন খুব বেশি কবিতা লিখছে।
আর আমি খুব বেশি বিরক্ত হচ্ছি। সেই সব কবিতা অতি অখাদ্য। আমি নিজেও মাঝে মাঝে কবিতার নাম দিয়ে অখাদ্য টাইপ কিছু লিখি।
আধুনিক তথাকথিত কবিরা কবিতা'য় গভীরতা তৈরি করতে গিয়ে কঠিন সব শব্দ ব্যবহার করছে। যার যা মন চায়- তাই'ই লিখছে। কবিতা ছাড়া কি লেখার আর কিছু নেই? লেখার বিষয়ের তো অভাব নেই। কি বালছাল লিখে মেজাজ খারাপ হয়ে যায়। সস্তা কবিদের কলম গুলো ভেঙ্গে যাক। আমি আপনাদের কবিতা পড়ি না।

আমি একজন শিক্ষক এর সাথে এই সব সস্তা কবিদের নিয়ে- আলোচনা করলাম।
শিক্ষক বললেন, তারা কবিতা লিখছেন- ভালো কথা। তারা তো কারো কোনো ক্ষতি করছে না। সস্তা কবিতা লিখতে লিখতে একদিন তারা মহান সব কবিতা লিখে ফেলবেন। তারা তো জঙ্গী হচ্ছে না, মাদক বিক্রি করছে না। তাদের সুখ দুঃখ, আনন্দ বেদনা-সব কবিতায় ঢেলে দিচ্ছে। তাদেরকে সম্মান করা উচিত। ভালোবাসা উচিত।
স্যারের কথা আমার মনে ধরেছে।

২। আমি খুব ভালো হাঁটতে পারি।
এরকম আমার ধারনা ছিলো। কিন্তু অনেকের সাথে হেঁটে আমি পারি না। তারপরও আমি হাঁটি। হেঁটে যাই। নোংরা, ভাংগা এবং সরু ফুটপাত- তাতে আমার কোনো সমস্যা হয় না। হোন্ডা ওয়ালারা মনে করে ফুটপাত তাদের বাবার সম্পত্তি। ফুটপাতে চায়ের দোকান। সেখানে আবার ৪/৫ জন মিলে গোল হয়ে আড্ডা দেয়। পথচারীরা যে যেতে পারছে না- সেদিকে তাদের কোনো লক্ষ্য নেই। তবুও আমার হাঁটার গতি কমে না।

আমেরিকা ও জাপানি মুভি গুলোতে দেখা যায়- তারা হেঁটে হেঁটে গন্তব্যে যাচ্ছে। ঢাকা শহর থেকে রিকশা উঠিয়ে দিলে যানজট অনেকখানি কমে যাবে। আর ফুটপাত প্রশস্ত করলে আমার মতো সাধারণ মানুষ'রা আনন্দে হেঁটে গন্তব্যে যেতে পারবে। 'ফরেস্ট গাম্প' নামে একটা মুভি আছে। চমৎকার সিনেমা। সিনেমার নায়ক হাঁটতে হাঁটতে বিখ্যাত হয়ে যায়।

৩। আমাদের দেশে ইসলামি সংনগঠন গুলো খুব সক্রিয়।
রাজনৈতিক দলগুলো স্বাভাবিক ভাবেই তাদের সাথে সখ্যতা বজায় রাখতে চায়। কিন্তু ইসলামি সংগঠন গুলো কিন্তু সরকারের সব ব্যাপারে নাক গলায় না। হয়তো গোপন সমঝোতার একটা বিষয় আছে।

ইসলামি সংগঠন গুলো ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলে সাধারণ মানুষকে উসকে দেয়। কিছু দিন আগে, এক পত্রিকার সম্পাদক তো মসজিদে গিয়ে খতিবের কাছে ক্ষমা চাইলেন। কারণ, তিনি জানেন ইসলামী সংগঠন গুলো কত শক্তিশালী। এই সংগঠন গুলো আজ ব্লগ ও ফেসবুকেও বেশ সক্রিয়। তারা সুযোগ পায় বলেই সক্রিয় হয়। ঠিক এই কারনেই তসলিমা নাসরিনকে নির্বাসিত জীবন যাপন করতে হচ্ছে।

৪। ২০৫০ সালে, শেখ হাসিনা বাংলাদেশকে 'প্রথম সারির' দেশে পরিণত করবেন। দয়া করে এর আগে কেউ মারা যাবেন না। ২০৫০ সালে শেখ হাসিনার বয়স হবে ১০৩ বছর। পাঁচ বছর পর-পর হাসিনাকে ভোট দিতে থাকুন। ২০৫০ সালে বেঁচে থাকলে আমার বয়স হবে ৬৭। ঝাপসা চোখে দেখব- সহিংস মুক্ত, দুর্নীতি মুক্ত এবং আনন্দময় একটি দেশ। বাংলাদেশ। আমার বাংলাদেশ। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×