somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দেওয়ানবাগির মৃত্যুতে সাধারণ মানুষ যা ভাবছেন

২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। এই ভন্ডের মৃত‍্যূ হয়েছে আজ। তার মৃত‍্যূতে কষ্ট পাওয়ার কোন কারণই নেই। কিন্তু কষ্ট যে কারণে তা হল, কথিত এই পীর দেওয়ানবাগীর মৃত‍্যূ সংবাদ প্রকাশ করলেও তার কুকর্ম নিয়ে কোন গণমাধ্যমেই কিছু দেখলাম না। দেওয়ানবাগীর জীবদ্দশাতেও তার ইসলাম বিরোধী কর্মকাণ্ড বা অনৈতিক বাণিজ্য নিয়েও কোন কথা বলেনি প্রশাসন, ইসলামের কথিত হেফাজতকারী হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলাম বা কোন ইসলামী দলই।
রসুনের গোড়া যে এক জায়গাতেই থাকে তা বারবারই মনে পড়ে যায়।

২। সে সমাজের কিছু ক্ষমতাশালী লোকদের হিপটোনাইজড করতে সক্ষম হয়েছিলো যে কারণে তার ভন্ডামির বিরুদ্ধে কেউ তেমন ব্যাবস্থা নেয়নি। এই লোক হাজার হাজার মানুষকে শির্কের পথে নিয়ে গেছে কিন্তু আফসোস লোকগুলো সেটা বুঝতেও পারছে না।

৩। ফেরাউন এর মত এই ভন্ড কে রেখে দেয়া দরকার,, বাকি ভন্ডদের শিক্ষা নিতে পারে মত।

৪। চোরটা মরে ভাল হয়েছে
মৃত্যু হলেই মানুষ সবকিছুর উর্ধে উঠে যায় না। মানুষ মরে যায় তবে তার কর্ম বেঁচে থাকে। ভালো কর্ম ও মন্দ কর্ম। একটা চোর মারা গেলে কখনও মানুষ বলবে না তাকে ভালো। বলবে, চোরটা মরে ভাল হয়েছে। দেওয়ানবাগী আজকে মারা গেছেন। চারিদিকে উল্লাস। কেউ কেউ গালিগালাজ করছেন। দেখলাম তিনি একটা সোনার চেয়ারে বসে আছেন এবং একজন তার পা টিপছেন। আহারে, কি বিলাসী জীবন ছিল তার!! এখন তিনি মাটির নীচে থাকবেন। মধ্য যুগের মিসরে জন্ম নিলে মামি হয়ে সোনা দানা সহ একটা ঘরে থাকতে পারতেন। জীবন খুবই ছোট। এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার মাঝখানে ওয়েটিং রুমে আমরা যতক্ষণ অপেক্ষা করি, সেই সময়টুকুই হলো আমাদের জীবন। আমাদের রাজনীতিবিদদের ছেলেমেয়েরা আমেরিকায় বিরাট বিলাসীতার মধ্যে পড়াশুনা করে। কোনো কোনো মন্ত্রীর ৮-১০ টা বাড়ি বিদেশে আছে। এত টাকা দিয়ে ওরা কি করবে? মৃত্যু কিনতে পারবে? ভালো কাজ করলে মৃত্যুর পর লোকজন বলবে লোকটা ভালো ছিল। নইলে ওইযে, একই কথা, চোরটা মরছে ভালো হইছে।

৫। দেওয়ানবাগি মরে এমন কি লাভ হয়েছে? এক খোদার খাসির জায়গায় আরেক খাসি খাবে। খাওয়ার ব্যাবসা তো আর বন্ধ হবে না।

৬। একে যারা পীর মানতো সেইগুলোর বরং মরা উচিৎ। ভন্ডের দল এই খাদকের পেছনে যত খরচ করতো তার এক চিমটি খরচ করলেও দেশের হাজারো ক্ষুধার্তের পেট ভরতো। জাহান্নাম জাহান্নাম করে এরা সারাদিন। সবার আগে এরাই জাহান্নামে যাবে এক শিরককারি কে পীর মানার জন্য।

৭। দেওয়ানবাগী, কাঁচপুরি আটরশি সহ সকল কাওমি নুরানী সবই হলো বিভিন্ন কোম্পানির তৈরী ইসলাম ধর্মের শো-রুম। দেওয়ানবাগী ছিলো ঐসব ধর্মের ব্র্যান্ডেরই একটির ফাউন্ডার।

৮। কারো মৃত্যু নিয়া হাসাহাসি করতে আমার রুচিতে বাধে নইলে আমিও হাসাহাসি করতাম।

৯। দেওয়ানবাগীর খারাপ দিক নিয়েই শুধু আলোচনা হচ্ছে। তার ভালো দিকও কিছু আছে নিশ্চয়ই।
তেমন কিছু কি আপনার জানা আছে?

১০। এক দেওয়ানবাগী লোকান্তরে, কিছু রয়ে গেছে ঢাকা দক্ষিণ ও নারায়নগঞ্জের কয়েক ঘরে।


সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৩
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×