somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রেইনকোট

৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মন আজ ভালো নেই।
ভোর রাতে আব্বাকে স্বপ্ন দেখেছি। মরা মানুষকে স্বপ্নে দেখা কি ভালো? বার বার? গত সাত দিনে তিন বার আব্বাকে স্বপ্নে দেখলাম। আব্বা যখন জীবিত ছিলো তখন তাকে স্বপ্নে দেখতাম না। পাঁচ বছর আগে আব্বা ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলো। আমি এড করি নি। আব্বা ম্যাসেজ দিয়েছিলো- 'প্লীজ এড মি'। আমি বলেছিলাম- নো, নেভার। আমার মোবাইলে আব্বার দুটা নম্বর এখনও আছে। নম্বর দু'টা কি রাখবো না মুছে দিবো? বুঝতে পারছি না।

স্বপ্নে কি দেখলাম সেটা বলি-
বিরাট বড় একটা বাড়ির বিশাল বারান্দা কাচের মতো স্বচ্ছ রোদে ভেসে যাচ্ছে। এত বড় বারান্দায় আর কেউ নেই। চারিদিক কেমন ভয় করা নির্জন। সবচেয়ে বড় আশ্চর্য, বারান্দার শেষ নেই। আমি হাঁটছি তো হাঁটছি'ই। বারান্দা আর শেষ হয় না, ভীষন ভয় করছিলো আমার। মনে মনে ভাবছি- এত বড় বারান্দা কে বানালো! হঠাৎ পেছন থেকে কে যেন বলল, যা না, আরও যা, একসময় শেষ হবে ঠিকই।
কে বলল কথাটা? কন্ঠ স্বর খুব পরিচিত। মুখ ঘুরিয়ে দেখি দেখি, আমার আব্বা। তেমনই ফরসা টকটকে রঙ, তেমনি সাদা পাঞ্জাবি, তেমনি সুন্দর হাসি ভরা মূখ।
আমি বললাম, লোকে যে বলে তুমি মরে গেছো?
আব্বা বললেন, দূর বোকা! মরবো কেন? এই একটু বেড়াতে বের হয়েছি।
আমি বললাম, এই বাড়িটা কে বানিয়েছে? এত বিশাল বারান্দা কেন?
আব্বা বললেন- তা ঠিক, বারান্দাটা একটু বড়। চল তোকে এগিয়ে নিয়ে যাই।

স্বপ্ন নিয়ে আমার তেমন কুসংস্কার নেই।
আবার এও মনে হয়, কী জানি, স্বপ্নের মধ্যে কোনও ইশারা ইঙ্গিত থাকতে পারে। আব্বা সব সময় বলতো- গল্প হোক মানবতার, জেগে ওঠুক বিবেক মনুষ্য হৃদয়ে। আব্বাকে একসময় দেখতাম ডায়েরী লিখতে। সেই ডায়েরীটা কোথায় আছে জানি না। ডায়েরী টা পেলে ভালো হতো। অনেক কিছু জানা যেত। একদিন আব্বা আর আমি রিকসা করে দাদীর বাসায় যাচ্ছিলাম। তখন আব্বা আমাকে বলল- জীবনে ভারসাম্য না রাখলে, না থাকলে কোনো একটি ক্ষেত্রে দারুণ গুণী হয়েও কিছুমাত্র লাভ নেই। বড় ইঞ্জিয়ার, এ্যাকাউন্টান্ট বা বড় জার্নালিস্ট খুব সহজেই হওয়া যায়- কিন্তু সুস্থ, সীমা-জ্ঞানসম্পন্ন মানুষ হওয়া যায় না। সেটা বড় কঠিন কাজ।

অনেকের উপর অনেক রাগ জমে আছে অনেকদিন ধরে।
শুধু ভালো ছেলে বলে, চুপ করে আছি। কতদিন আর চুপ থাকবো জানি না। দেয়ালে পিঠ ঠেকে গেলে তো মানুষ চিৎকার করে ওঠে। আব্বার কথা আর গল্প গুলো ছাড়া আমার কাছে আব্বার আর কোনো সৃতি নেই। তার ঘড়ি, আংটি, মোবাইল, জুতো, জামা কাপড়, চশমা আমার কাছে কিচ্ছু নেই। এজন্য আমার ভীষন মন খারাপ হয়। মন খারাপ হলে আমি বই পড়ি। গতকাল পড়লাম 'রেইনকোট' নামে একটা গল্প। আমাদের মুক্তিযুদ্ধের উপর লেখা গল্প। গল্পটা পড়ে আরো বেশী মন খারাপ হয়েছে। এক বর্ষায় আব্বা আমাকে একটা রেইনকোট কিনে দিয়েছিলো।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×