somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

২০২০ যেমন গেলো

৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই বছরটা খুবই খারাপ গেলো।
বছরের শুরুতেই চাকরী হারালাম। অথচ আমার চাকরী চলে যাওয়ার পেছনে কোনো কারন ছিলো না। অফিসও কোনো কারন বলে নি। অফিসে আমি প্রচুর কাজ করতাম। কোনোদিন অফিসে লেট করে যাই নি। আবার অফিস টাইম শেষ হবার আগে বের হয়ে যাই নি কখনও। এমন কি কোনো ছুটি কাটাই নি। বরং অফিস টাইমের চেয়ে বেশি কাজ করতাম। অফিসের সবাই আমাকে খুবই পছন্দ করতো।
তবে আমার অফিসে তিনজন লোক আমাকে হিংসা করতো। এই তিনজন আমার চাকরী খেয়ে দিয়েছে- এই কথাটা আমাকে অফিসের অনেকেই বলেছেন। অবশ্য এজন্য আমি অফিসের কারো উপর কোনো রাগ রাখি নি।

নতুন চাকরীর জন্য আমি কোনো চেষ্টা করি নি।
জানি, চেষ্টা করে কোনো লাভও হবে না। এর মধ্যে দেশে শুরু হলো করোনা। লকডাউন। ভয়াবহ অবস্থা। ক্ষমতাবান মামা চাচা না থাকলে এদেশে চাকরী পাওয়া বেশ শক্ত। অবশ্য বহু লোক ক্ষমতাবান মামা চাচা ছাড়াও চাকরী পাচ্ছেন। তাছাড়া চাকরীর উপর আমার মন উঠে গেছে। কারন লোকজনের অতি নিম্ম মন মানসিকতা। কত রকমের চাটুকারিতা, কত রকমের দালালি দেখতে হয়। এমন কি চাটুকারিতা দালালি করতেও হয়। না করলে চাকরী টিকিয়ে রাখা মুশকিল। মাস শেষে কিছু টাকার জন্য নিজেকে এত নীচে নামানো সম্ভব না। আমার মাস শেষে বাড়ি ভাড়া দিতে হয় না। কাজেই এত প্যারা না নিলেও হয় আমার।

সুখে দুঃখে যেভাবেই যাক, বছরটা চলেই গেলো।
চাকরী যাওয়াতে আমি কোনো দুঃখ পাইনি। কারন আমার অফিসের লোকজন ছিলো বিরাট বদ। তারা এতই বদ ছিলো যে আমি ঠিক করে নিঃশ্বাস নিতে পারতাম না। ওদের কর্মকান্ড দেখে আমার দম বন্ধ হয়ে আসতো। অফিস থেকে পরে অবশ্য আমাকে ফোন দিয়ে জয়েন করতে বলেছিলো। আমি যাই নি। চাকরী যাওয়ার পরও আমার জীবনে খুব একটা কোনো কিছুর অভাব বোধ হয়নি। প্রতিমাসে আব্বা পনের/বিশ হাজার টাকা পাঠিয়ে দিতো। মাসে দুইবার বাজার করে দিতো। ঘর সংসারের খরচ নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা ছিলো না। একমাসের বাজার আমার ঘরে সব সময় মজুদ থাকতো। ক'দিন পরপর'ই বাসায় অনুষ্ঠান লেগেই থাকতো।

কিছু দিন আগে আব্বা হঠাত মারা গেলেন।
অথচ এত দ্রুত আব্বার মরার কথা ছিলো না। উনি শারীরিকভাবে দুর্বল ছিলেন না। আব্বা মরে যাওয়াতে আমি সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছি। আব্বা মরে গিয়ে আমাকে বিরাট বিপদে ফেলে গেছেন। একমাত্র আব্বা'ই সর্বদা আমার খোঁজ খবর রাখতো। কোনো দিন তার কাছে কিছু চাইতে হতো না। চাওয়ার আগেই সব দিয়ে দিতেন। আব্বা জানতেন আমার কি লাগবে। আমি কি চাই। আব্বা সব সময় বলতেন, তোমার কোনো চিন্তার দরকার নাই। আমি এখনও বেঁচে আছি। আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না। তোমার চাকরী নাই- এটা নিয়ে মন খারাপ করবে না। আমি ইচ্ছা করলে আগামীকালই তোমাকে একটা চাকরী দিতে পারি।

নতুন বছরটা কিভাবে যাবে- আমি জানি না।
আমার মাথার উপর থেকে বটগাছ নাই হয়ে গেছে। ভীষন রকমের অসহায় হয়ে গেছি। আমার পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। মাথা কাজ করছে না। নিজেকে পঙ্গু বলে মনে হচ্ছে। আব্বা এমন একজন মানুষ ছিলো- তাকে যদি বলতাম আমি একটা খুন করেছি। সে বলতো কোনো অসুবিধা নাই। তোমার কোনো চিন্তা করতে হবে না। যা করার আমি করছি। তুমি টেনশন ফ্রি থাকো। নাও চা খাও। সেই লোক দুনিয়া থেকে চলে গেছে। আমার আব্বা কোনো মন্ত্রী মিনিস্টার ছিলেন না। কিন্তু সে তিনজন মন্ত্রীর ক্ষমতা পকেটে রাখতো। আমার যত রকমের সমস্যা ছিলো তাকে একবার বলতাম এবং সাথে সাথে আমি নিশ্চিন্ত হয়ে যেতাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৩:৪০
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×