somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রাক্তন প্রেমিকা

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নীলা। মেয়েটার নাম নীলা। হঠাত নীলার কথা মনে পড়লো!
মুহুর্তের মধ্যে অতীতে চলে গেলুম। আহ আহা কি দিন গুলিই না পার করছি! আসলে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে- প্রেম ভালোবাসায় থাকা সময়টা। ভুলতে বসা প্রেমিকাকে হঠাত মনে পড়ে গেলো! যাইহোক, আমার প্রেমিকার চরিত্র ছিলো সহজ সরল সুন্দর এবং স্বচ্ছ ও পবিত্র। সে চিন্তা চেতনায় কর্মে ভীষণ সৎ ছিলো। আমি কসম খেয়ে বলতে পারি, তার মতো মানবিক মেয়ে ঢাকা শহরে আর একটাও নেই। নেই। আমি জানি না আজ নীলা কোথায় আছে। আমি তার কোনো খোজ রাখিনি।

আমার প্রাক্তন প্রেমিকা অসাধারণ ছিলো।
তার তুলনা হয় না। তার কথা আমি কখনও ভুলিতে পারব না। তাহার নাম ছিলো নীলা। সে আমার খুব সেবা যত্ন করতো। নীলা লেখাপড়ায় খুব ভালো ছিলো। লালমাটিয়া কলেজে পড়তো। নীলার বাসা ছিলো মোহাম্মদপুর। তাজমহল রোড। তার বাবা মা দুজনেই দুবাই থাকতো। নীলারা দুই বোন ছিলো। নীলা ছোট। তার বড় বোন ডাক্তারি পড়ছিলো। লেখাপড়া শেষ হলেই, তারা দুই বোন বাবা মায়ের কাছে দুবাই চলে যাবে। এতটুকু আমি জানতাম। নীলাদের গ্রামের বাড়ি ফরিদপুর।

নীলার সাথে কি করে পরিচয় হলো, সেটা বলা যেতে পারে।
তখন আমি বিয়ের অনুষ্ঠানের ছবি তুলে বেড়াই। এক বিয়ের অনুষ্ঠানের ছবি তুলতে গিয়েছি মুন্সিগঞ্জ বিক্রমপুর। লৌহজং থানা। এক ধনী লোকের ছেলের বিয়ে। যাইহোক, সেখানেই আমি প্রথম নীলাকে দেখি। খুব সুন্দর একটা মেয়ে। মুখে বিকট মেকাপ করেনি। জাস্ট চোখে মোটা করে কাজল দিয়েছে। মাথার চুল গুলো খোলা। কপালে একটা ছোট্র টিপ। একটা নীল সাদা শাড়ি পরেছে। তাতেই তাকে দেবী স্বরসতীর মতো লাগছে। সেদিন আমি নীলার বেশ কিছু ছবি তুলি। ছবি গুলো সুন্দর হয়। নীলা মুগ্ধ।

আমরা কখনো সিনেমা হলের অন্ধকার কোনা খুজি নাই।
ফাস্ট ফুডের দোকানে গা ঘেষাঘেষি করে বসি নাই। রিকশায় বসে কোমরে হাত রাখিনি। দূরের ভ্রমণে ঘুমের ভান করে নীলার কাধে মাথা রাখি নাই। রাতে মোবাইলে উল্টাপাল কথা বলি নাই। নীলা সাহিত্য, রাজনীতি ও ধর্ম নিয়ে আলোচনা করতে পছন্দ করতো। দেশের বর্তমান সমস্যা গুলো নিয়ে নীলা আমার সাথে ব্যাপক আলোচনা করতো। আমরা যখন সিএনজিতে করে কোথাও গেলে, গা ঘেষাঘেষি করতাম না। আমাদের দুজনের সম্পর্ক ছিলো সহজ সরল সুন্দর।

একবার কুলাউড়া রেলস্টেশনে আমি আর নীলা সারারাত বসে ছিলাম।
এগারোটায় ট্রেন আসার কথা। আমরা ঢাকা ফিরবো। কিন্তু সেই ট্রেন আর আসে না। শীতের রাত ছিলো। সেই রাতটা আমার জীবনে শ্রেষ্ঠ রাত ছিলো। আমার অনেক গুলো প্রেমের কবিতা মুখস্ত ছিলো। সব গুলো কবিতা সেদিন কাজে লাগিয়ে ছিলাম। শেষ রাতের দিকে নীলা আমাকে জড়িয়ে ধরে ছিলো। ঠিক তখন আকাশ ফর্সা হতে শুরু করেছিলো। একঝাক পাখি উড়ে যাচ্ছিলো। তারপর আমরা ট্রেনের অপেক্ষা না করে গাড়ি করে ঢাকা ফিরি। এবং তিন মাস পর নীলার বিয়ে হয়ে যায়।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×