somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ছেলেবেলা

১৩ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছেলেবেলার চারটা জিনিস আমি খুব মিস করি।
পূজোর সময়। আমার দাদা আমাকে নিয়ে বের হতেন। বহরমপুরের সব গুলো পূজা মন্ডপে যেতাম। কত না আনন্দ হতো। অবশ্য এখনকার মতো আগে এত লাইটিং ছিলো না। স্পিকারে তীব্র ভাবে গান বাজনা হতো না। ধাক্কাধাক্কি ছিলো না। সবাই ভদ্র ও মানবিক ছিলো। পূজা মণ্ডপে ঢাকঢোল বাজাতো। এটা আমি খুব উপভোগ করতাম। আর উপভোগ করতাম প্রসাদ। আমি দারুণ আগ্রহ নিয়ে প্রসাদ খেতাম। প্রতিটা পূজা মণ্ডপে কত রকমের দোকান বসতো। কত অদ্ভুত রকমের অদ্ভুত খেলনা যে পাওয়া যেতো! একটা খেলনার নাম আমার এখনো মনে আছে, ঢুগঢুগি।

তখন আমি স্বামী বিবেকানন্দ স্কুলে পড়ি।
আমার দাদা ছিলো স্বাস্থ্য সচেতন মানুষ। বৈঠকখানা রোডে আমাদের বাড়ি। দোতলা বাড়ি। অনেক পুরাতন বাড়ি। দেখলে মনে হবে বাড়িটা যে কোনো সময় ভেঙে যাবে। অবশ্য বাড়িটা আজও ভেঙে যায়নি। মাথা উঁচু করে দাড়িয়ে আছে স্বমহিমায়। আমার দাদার খুব কাছের বন্ধু ছিলেন মহিম কাকা। কাকা আর দাদা প্রতিদিন ভোরে হাওড়া ব্রীজে হাটতেন। এক মাথা থেকে আরেক মাথা। হাওড়া ব্রীজ আমার দারুণ পছন্দ। নীচ দিয়ে পানি যাচ্ছে, উপরে ঝুলন্ত একটা সেতু! দাদার কাছে শুনেছি এই ব্রীজের আগে নাম ছিলো রবীন্দ্র সেতু। বড় অদ্ভুত লাগতো। মহিম কাকা আর দাদা হাটতেন। আমি তাদের সাথে হেটে পারতাম না। রীতিমতো আমাকে দৌড়াতে হতো। সেই সময় ভোরবেলা ব্রীজের কাছে এক লোক মাঠা বিক্রি করতো। দাদা আমাকে মাঠা খাওয়াতেন। সেই মাঠার স্বাদ আজও মুখে লেগে আছে।

তখন আমরা বিক্রমপুর থাকি।
ভাগ্যকুল নামে একটা গ্রাম ছিল। পদ্মা নদীর কাছেই গ্রামটা। ভাগ্যকুল ছিলো মিষ্টির জন্য বিখ্যাত। কত রকমের যে মিষ্টি পাওয়া যেত! আমি দাদার সাথে যেতাম। নৌকায় করে। দাদা ছিলেন জমিদার টাইপ মানুষ। কলকাতা থেকে জামা আয়রন করে আনাতেন। দাদা খুব পান খেতেন। জর্দা আনাতেন কলকাতা থেকে। যাইহোক, ভাগ্যকুলে 'বাগাট' নামে এক ধরনের মিষ্টি পাওয়া যেতো। দারুণ মজা। অত্যন্ত সুস্বাদু। এই মিষ্টি আমি আর কোথাও পাইনি। সেই মিষ্টি আমার আজও খেতে ইচ্ছা করে। একজন বলল, ফরিদপুরে এই মিষ্টি পাওয়া যায়। গেলাম ফরিদপুর। না পাইনি। আরেকজন বলল, পুরান ঢাকার মরনচাদ এই মিষ্টি বানায়। সেখানে গিয়েও পাইনি।

আমি আজও সবচেয়ে বেশি মিস করি, নীলাকে।
নীলা আর আমি একই স্কুল পড়তাম। মিথ্যা বলে লাভ নাই, আমি নীলাকে ভালোবাসতাম। নীলা রাস্তা দিয়ে হাটলে আমার ইচ্ছে করতো বুক পেতে দেই। রাস্তার ধুলো ময়লা নীলার পায়ে লেগে যেতে পারে। নীলা আমার বুকে এসে দাড়াক। কত চিঠি যে নীলাকে লিখেছি, তার হিসাব নেই। অবশ্য চিঠিতে আমি নিজের নাম লিখিতাম না। চিঠিতে শেষে লিখতাম যুবরাজ। তাই বলে কি নীলা বুঝতে পারেনি! ঠিকই বুঝেছে। রবীন্দ্রনাথ বলেছেন, হৃদয়ের গভীর থেকে যা উঠে আসে, অন্য হৃদয়ে ঠিকই পৌছায়। আমার ভাগ্য মন্দ নীলা প্রেসিডেন্সিতে ভরতি হয়ে বদলে গেলো। এক চাপা ভাংগা কবির প্রেমে পড়ে গেলো। আরেহ নীলা আমি কি কবিতা লিখতে পারি না? কত কবিতা চাই তোমার? তুমি চাইলে সারা কলকাতা শহরের দেয়াল কবিতা লিখে ভরে ফেলতাম।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×