somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জাস্টিন ট্রুডোকে কেন পদত্যাগ করতে হলো?

১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাস্টিন ট্রুডোর বর্তমান বয়স ৫৪ বছর।
সারা বিশ্বে তিনি বেশ জনপ্রিয়। ২৫ বছর ধরে তিনি রাজনীতির সাথে জড়িত। হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ নন তিনি। পরিবার এবং ঘনিষ্ঠজনদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা করার পর জাস্টিন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি পদত্যাগ করবেন। ২০১৫ সালে জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী নির্বাচিত হোন। তার দলের নাম লিবারেল পার্টি। এর আগে তিনি এক কলেজের শিক্ষক ছিলেন। 'দ্য গ্রেট ওয়ার' নামে টিভিতে একটা সিরিজ করে তুমুল জনপ্রিয়তা পান। সহজ সরল ভালো মানুষ তিনি। চলার পথে কারো সাথে দেখা হলে, কেউ যদি তার সাথে সেলফি তুলতে চায়, তিনি আগ্রহ নিয়ে সেলফি তুলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি সাধারণ জীবন যাপন করেছেন। চড়েছেন সাধারণ যানবাহনে।

বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, তখন তার জন্ম হয়।
তখন তার বাবা ছিলেন কানাডার প্রধানমন্ত্রী। চলতি বছরের অক্টোবর মাসে নির্বাচন হবে। অনেকে মনে করেন, আগামী নির্বাচনে লিবারেল পার্টি হেরে যাবে। এক সমীক্ষায় দেখা গেছে, কানাডার ২২ শতাংশ মানুষ জাস্টিন ট্রুডোর উপর ভরসা রাখেন। টানা ৯ বছর জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী ছিলেন। দুষ্ট আমেরিকানরা বলছেন, ট্রাম্পের ভয়ে জাস্টিন পদত্যাগ করছেন। ইহা অবশ্যই ভুল কথা। একবার এক বক্সিং খেলার আয়োজন করা হয়। সেখানে জাস্টিন ট্রুডো আচমকা খেলতে নেমে যান এবং প্রতিপক্ষ কে মেরে তক্তা বানিয়ে দেন। উনার রাজনৈতিক স্টাইল অন্যদের চেয়ে আলাদা। উনি মধ্যবিত্তদের কথা ভাবতেন। তাদের জীবনমান উন্নত করার জন্য তিনি রাজনীতি করেছেন। করোনার মধ্যে তিনি তার জনগনকে বেগ পেতে দেননি।

কেউ কেউ বলছেন, জাস্টিন ট্রুডোকে প্রচন্ড চাপ দেওয়া হয়েছে,
তাই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিদেশি গণমাধ্যম গুলো গত এক বছর ধরে বলে গেছে, জাস্টিন অযোগ্য। তার পদত্যাগ দরকার। সে যাকগে, লিবারেল পার্টি থেকে আগামীতে নির্বাচন করতে পারেন, বর্তমান অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। উনি ছিলেন জাস্টিন ট্রুডোর বাম হাত। করোনার আগের দুই বছর জাস্টিন ট্রুডোর খুব একটা ভালো যায়নি। সেসময় বেশ কিছু অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে। করোনায় কানাডাতে গজব অবস্থা সৃষ্টি হয়েছিলো। বলা হয়, সেসময় জাস্টিন যথাযথ ব্যবস্থা নিতে পারেন নাই। দেশের জনগণ তখন তার বিপক্ষে চলে গিয়েছিল। আসলে বাংলাদেশে থেকে যথাযথ ভাবে কানাডার খবর পাওয়া সম্ভব নয়। আমরা তো পাশের ফ্লাটের খবর সঠিক জানি না। পত্রপত্রিকা পড়ে যতটুকু পারি জানতে চেস্টা করি।

জাস্টিন সাহেব পদত্যাগ করার আগে ২০২৪ এ পদত্যাগ করেন তার অর্থমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড।
দুটা পদত্যাগ কি একই সুত্রে গাথা? শেখ হাসিনার সাথে জাস্টিন ট্রুডোর সুন্দর সম্পর্ক ছিলো। দুজনের সাথে প্রায়ই টেলিফোনে আলাপ হতো। শেষবার কথা বলার সময় জাস্টিন স্পষ্ট বলেছেন, জামাত শিবির থেকে আপনাকে সাবধান থাকতে হবে। সন্ত্রাস এবং জংগী থামাতে হবেই। নইলে আপনার বিপদ হবে। এখন দেখা যাচ্ছে, জাস্টিন ট্রুডোর কথাই সত্য। ১৯৭১ সালে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী, জাস্টিন ট্রুডোর বাবা মুক্তিযুদ্ধে আমাদের সাপোর্ট করেছেন। জাস্টিন ট্রুডো বাংলাদেশের বন্ধু। কানাডা বাংলাদেশের বন্ধু। জাস্টিন ট্রুডো ক্ষমতায় থাকলে আমাদের জন্য ভালো হতো। আমাদের দেশে প্রতিটা নেতার নামে দূর্নীতির অভিযোগ আছে। জাস্টিন সাহেবের নামে কোনো দূর্নীতির অভিযোগ নেই।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৭
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×