somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমরা একটা ভালো বাংলাদেশ চাই

১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দিঘী নাচতে পারে না। তারপরও বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত নাচছে।
দিঘীর নাচ মানে এলোমেলো ভালো হাত পা ছোড়াছুড়ি। যা কুৎসিত ও বিরক্তিকর। কিন্তু দর্শক দেখে আনন্দ পায় এবং তালি দেয়। বাংলাদেশের সমস্যা গুলো ঠিক এই রকম। দরকারী ও গুরুত্বপূর্ণ পদে অযোগ্য অদক্ষ লোকেরা দখল করে রেখেছে। আমাদের দিঘী মোটেও নাচ পারে না। তবু সে নাচতে নাচতে ঘেমে যায়। আমাদের দেশেরও ঠিক একই অবস্থা। সময় চলে যাচ্ছে কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। দিঘী হয়তো নাচতে ভালোবাসে। আমি চাই দীঘি আগে ভালো করে নাচ শিখুক। তারপর নাচুক। অযথা হিন্দি গানের সাথে হাত-পা ছোড়াছুড়ি বন্ধ করুক। সমস্যা হলো- দীঘি হয়তো নিজেও জানে না, তার নাচ হয় না। ঠিক এভাবে আমাদের দেশ যারা পরিচালনা করেন, তারা তাদের ভুল গুলো বুঝতে পারছে না।

জাতির যে পরিমান সম্পদ আছে,
সেই সম্পদ দিয়ে বাংলাদেশের মানুষ সুন্দর ভাবে খেয়েপড়ে বেচে থাকতে পারে। অযোগ্য অদক্ষ লোকদের কারণে জাতির আজ এই অবস্থা। করোনার পর থেকে ভিক্ষুক বেড়েই চলছে। বাসা থেকে বের হয়ে দশ মিনিট হাটলে অন্তত তিন জন ভিক্ষুক হাত পাতে। কিছু কিছু ভিক্ষুক পরিবার নিয়ে ভিক্ষা করে। করুন গল্প ফাদে। চোখের সামনে মালোশিয়া, ভিয়েতনাম, বদলে গেলো। অথচ আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। যে আশা ও স্বপ্ন নিয়ে কৃষক, শ্রমিক, ছাত্র-শিক্ষকরা যুদ্ধ করেছিলেন, তাদের স্বপ্ন পূরন হয়নি। এজন্য দায়ী সরকার গুলো। সব সরকার দেশের শুধু ক্ষতিই করেছে। এরশাদ করেছে, জিয়া করেছে, বেগম জিয়া করেছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে শেখ হাসিনাও করেছে। আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও দেশের ক্ষতিই করবে।

আমাদের আসল সমস্যা লেখাপড়ায়।
লেখাপড়ার মান একদম নিচে নেমে গেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো লেখাপড়ার বারোটা বাজিয়ে দিয়েছে। নতুন প্রজন্ম তৈরি হয় বোতা মানসিকতা নিয়ে। মুক্তিযুদ্ধের পর সরকারের উচিৎ ছিলো ১২ ক্লাশ পর্যন্ত লেখাপড়া পুরোপুরি ফ্রি করে দেওয়া। সরকারি স্কুলে পড়তে গেলে টাকা পয়সা লাগে। এমনকি সরকারি স্কুলে দেখেছি শিক্ষিকা ছাত্রছাত্রীদের পড়ানো বাদ দিয়ে কাঁথা সেলাই করছেন। আমাদের ভালো শিক্ষকের অভাব। শিক্ষকদের জ্ঞান বিতনের চেয়ে টাকার দিকে মনোযোগ বেশি। এরা কোচিং ছাড়া কিচ্ছু বুঝে না। শিক্ষার পরে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষিখাত। অথচ সরকার গুলো কৃষিতে অনীহা। আমাদের দেশে খাটি মানুষের বড় অভাব! আমাদের দরকার মাওলা ভাসানী, শেরে বাংলা, শেখ মুজিব, তাজ উদ্দীনের মতো মানুষ। যারা জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

দেশ যারা পরিচালনা করে-
তারা সৎ নয়। লোকজন রাজনীতি দেশের জন্য করে না। করে ক্ষমতা এবং টাকার জন্য। সীমাহীন টাকা দূর্নীতি করে। করতেই থাকে। সব দলে অসৎ লোকজন আছে। সরকার বদলায়, দুই একজন দূর্নীতিবাজ ধরা পড়ে। কয়েকদিন পর ছাড়া পেয়ে যায়। সত্য কথা হলো- দেশ ভরা সৎ মানুষ দিয়ে। এজন্য এখনকার সময়টা হচ্ছে- অবিশ্বাসের যুগ। এই যুগে কেউ কাউকে বিশ্বাস করে না। এদিকে দেশের ভেতর আছে শত্রু। জামাত শিবির। জামাত শিবির দেশের ক্ষতি করার জন্য মরিয়া। তারা থানায় আগুন দিলো। পুলিশের অস্ত্র লুট করলো। পুলিশ হত্যা করলো। ছাত্রদের হত্যা করলো। সরকারি গাড়ি বাসে আগুন দিলো। নতুন প্রজন্মকে লেলিয়ে দিলো দেশের ক্ষতি করতার জন্য। ওদের দিয়ে দল তৈরি করালো এনসিপি। সব চক্রান্ত। জামাতের চক্রান্ত। মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের জামাত অপদস্ত করছে। সরকার আবার তাতে তাল মিলাচ্ছে।

ভাই, আমরা একটা ভালো বাংলাদেশ চাই।
মারামারি কাটাকাটি চাই না। তিনবেলা পরিবার নিয়ে পেট ভরে ভাত খেতে চাই। সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকতে চাই। দূর্নীতি, চাঁদাবাজি চাই না। দিনে দুপুরে কেউ কাউকে কুপিয়ে মারুক সেটা চাই না। গাড়ি বাসে আগুন চাই না। খুন হত্যা চাই না। জামাত শিবির চাই না। মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে। নারীদের সম্মান করতে হবে। যারা শেখ মুজিবের বাড়ি ভেঙ্গেছে তাদের শাস্তি দিতে হবে। যারা বলে কলিজা ছিড়ে ফেলবো, তাদের আইনের আওতায় আনতে হবে। এই দেশে- রাজাকার, জামাত শিবির কোনো উচ্চবাক্য করতে পারবে না। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দেশে যেন বেকার না থাকে। রাস্তায় ভিক্ষুক থাকবে না। কোনো মানুষ যেন রাস্তায়/ফুটপাতে না ঘুমায়। অন্যায় হবে না। কেউ ক্ষমতার গরম দেখাবে না। চাটুকার, দালাল থাকবে না। বাংলাদেশ হবে হাসি খুশি ভালো মানুষের দেশ। দেশের মানুষ গুলো হবে- মানবিক এবং হৃদয়বান।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৩
১৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×