এবার এক দফা এক দাবী নিয়ে
তোমার সামনে দাঁড়াবো
পূর্ণিমার সন্ধ্যায় তোমাকে সাথে নিয়ে রিকসায় ফ্লাই-ওভারে উঠতে চাই,
নীল শাড়ি নীল টিপ
লাগবে না
হাত ভরা চুড়ি, গলায় নকল মণিহার
লাগবে না
ঠোটে আর্দ্র লালিমা কিনবা ঘন কালো টানা চোখ
লাগবে না
চাই না তোমার শরীরের ঘ্রাণ আমাকে ভাসিয়ে নিক
চাই না তোমার নাকের ভাঁজে আমার চোখ আটকে যাক
কোন পার্থিব কামনা নেই,
কোন কিছু দখল করার দানব আঁচড় নেই,
শুধু -
ভুল করে আমার হাত ছেড়ে দিও না
ভুল করা মেয়ে আমার ভালো লাগেনা...
(০৪/০২/২০১৪)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


