জেলখানা থেকে প্রধান উপদেষ্টার নিকট পাঠানো এক আবেদনে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন,সব দোষ শেখ হাসিনার। আমার শারীরিক অসুস্থতা ও আমার পরিবারের কারণে প্রয়োজনবোধে রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অতএব আমার আটকাদেশ বর্ধিত না করে আমাকে মুক্তির নির্দেশ দিতে আজ্ঞা হয়।'
গুলশানের বাসায় স্ত্রী রেহানা জলিল এক সাংবাদিক সম্মেলনে আব্দুল জলিল স্বাক্ষরিত চার পৃষ্ঠার চিঠিটি সাংবাদিকদের হস্তগত করেন। চিঠিতে আব্দুল জলিল গণতন্ত্রের অনুপস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করে বলেছেন, নেত্রী এককভাবে সিদ্ধান্ত নিয়ে দল পরিচালিত করার ফলে দলের গণতান্ত্রিক চরিত্র ধ্বংস হয়ে যায়। আব্দুল জলিল বলেন, কারো আপত্তি শেখ হাসিনা শুনতে রাজি ছিলেন না। তাই আজকে দলের এই বিপর্যয়কর অবস্থা।
এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত আবদুল জলিলের চিঠির বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, ৩০ এপ্রিল ডেটলাইন ঘোষণা করে দেশ ও জাতিকে অনিশ্চয়তার দিকে ফেলে দেয়ার ব্যাখ্যা তাকেই দিতে হবে। তিনি বলেন, পত্রে নয় লাখো জনতার সামনে তাকে তার কৈফিয়ত দিতে হবে।
তিনি আওয়ামী লীগের কারাবন্দী সাধারণ সম্পাদকের চিঠি সম্পর্কে বলেন, সবকিছুর দায়-দায়িত্ব নেত্রীর কাঁধে চাপিয়ে আবদুল জলিল নিজের দায়িত্ব এড়ানোর কৌশল করছেন। তিনি বলেন, ৩০ এপ্রিল সরকার পতনের ডেটলাইন তো শেখ হাসিনা দেয়নি। দিয়েছিলেন তো আবদুল জলিল। এখন তিনি কিভাবে এর সব দায়-দায়িত অন্যের কাঁধে চাপিয়ে দেন।
আপনারা কি মনে করেন ? জলিল কি নিজেকে বাঁচানোর জন্য সব দোষ শেখ হাসিনার উপর চাপিয়েছে? নাকি শেখ হাসিনার এক নায়িকাতন্ত্রের ব্যাপারে বীতশ্রদ্ধ হয়েই তিনি এই চিঠি লিখেছেন?
ট্রাম্প কার্ড জলিলের চিঠির জবাবে বাবু সুরঞ্জিত!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন
আমরা কি কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে হেরে যাচ্ছি ০২

কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার... ...বাকিটুকু পড়ুন
জাতিসত্তার পরিচয়ের বাজার
ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন
একটা ছিলো সোনার কণ্যা, মেঘ বরন কেশ!!!!

শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন
‘ছুটি’র স্মৃতি
(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)
আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।