somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চির অধরা

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় তুমি,

খুব ইচ্ছা ছিল এই ভ্যালেনটাইন'স ডে টা তোমার সাথে কাটাব। তোমার হয়ে কাটাব। একসাথে। ১০৮ টা লাল গোলাপ দিয়ে সিনেমাটিক ভাবে হাত বাড়িয়ে বলব "উইল ইউ বি মাই ভ্যালেনটাইন?" জানোই তো আমি একটু নাটুকে। হোল না। সবার সব স্বপ্ন পূরণ হয়না। সব স্বপ্ন পূরণ হতে হবে এমন কোনো কথাও তো নেই। তারপরও ব্যাপার না। কল্পনায় তো হাজার বার করলাম।

আমার না তোমাকে নিয়ে কল্পনা করতে, স্বপ্ন দেখতে অনেক ভালো লাগে। আমরা একসাথে যে স্বপ্নগুলো দেখতাম, সারা দুনিয়া ঘোরার কল্পনা করতাম, কিচির মিচির করতাম, সেই দিনগুলি আমি এখনো স্বপ্নে দেখি। হার্লে ডেভিডসন বাইকে করে, এভিয়েটর সানগ্লাস আর লেদার জ্যাকেট পরে পুরো আমেরিকা ঘোরার প্ল্যানের কথা মনে আছে তোমার? তোমার মাথায় থাকবে স্কার্ফ, আমি দাঁতে কামড়ে ধরে রাখব সিগার। মেঘের উপর কোনো হোটেলে তোমার থাকার ইচ্ছেটা কি আছে এখনও? যেখানে সকাল বেলা জানালা দিয়ে মেঘ ঢুকে যাবে…………. নির্জন কোন সী-বিচে রুপালি চাঁদের আলোয় সারারাত একসাথে থাকা দু'জনার? আরো কত স্বপ্ন, কত স্বপ্ন..............

এখন গল্প করি তোমার ছবির সাথে। প্রায়ই। সমস্যাগুলো, ইচ্ছেগুলো। ছোট ছোট ঘটনাগুলো বলার মত তুমি ছাড়া যে আর কেউ নেই। কে শুনবে ধৈর্য্য ধরে এইসব ফালতু কথা বার্তা? আমি ভাবি আমার অর্থহীন কথাগুলো শুনে তুমি হাসছ। তোমার সেই বাঁধ ভাঙ্গা হাসি। যে হাসি হাসার সময় তোমার কথা আটকে যেত। তুমি হয়ত ভাবছ ছবির সাথে কেন? তোমার ছবি তো কথা বলার সময় মায়া মায়া চোখে আমার দিকে তাকিয়ে থাকে, অনেক ভালবাসা নিয়ে। তোমার সেই চাহনি...........এখনো কি আমার কথা মনে পড়লে অসম্ভব সুন্দর ওই চোখ দুটোয় অমন চাহনি আসে? একটু হলেও? আমি কল্পনা করে নিচ্ছি। কল্পনাতেই এখন আমার বসত। আজকে চুল খোলা রেখে বেলি ফুলের মালা ক্রাউনের মতো করে পোরো তো। রানীর মত লাগবে তোমাকে। এই রানীটা কিন্তু আমার শুধুই আমার। এর অন্য কোনো রাজাও নেই, প্রজাও নেই।

জানো আমার সবাইকে তোমার কথা বলতে ইচ্ছা করে, জানাতে ইচ্ছা করে কি অদ্ভুতভাবে এক পরিপূর্ণ ভালবাসা আমি পেয়েছিলাম। বলতে গেলে আমি থমকে যাই। নিজের পরাজয়ের কথা কি বলা যায়? যখন সবাই জানতে চাবে এই ভালবাসার পরীটা কই, তখন আমি কিভাবে বলব যে আমি তাকে হারিয়ে ফেলেছি দেরী করার কারণে? তারপরও বলতে ইচ্ছে করে। তাই এখানে লিখলাম। সবাই জানুক তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে। এই লেখার মাঝে, আমার মাঝে। তুমি থাকবে চিরদিন, আমার না হয়েও আমার হয়ে।

আমি জানি না এই লেখাটা তোমার চোখে পড়বে কি পড়বে না। যদি পড়ে তবে মন খারাপ কোরো না। আমি ভালো আছি। তোমাকে নিয়ে, তোমার স্মৃতি নিয়ে। তোমাকেও ভালো থাকতে হবে, আমার জন্য হলেও। তুমি ভালো থেক। পৃথিবীর সব সুখ, সব আনন্দ, সব ভালবাসা যেন তোমাকে ছুঁয়ে যায়। বারবার, বারবার।

আমি তোমাকে ভালবাসি, সবার চেয়ে অনেক বেশি.................

ইতি,
আমি।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×