somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হৃদরোগ থেকে বাঁচার উপায়

১৩ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা হৃদরোগে আক্রান্ত এবং হৃদরোগ প্রতিরোধ করতে চান তাদের জন্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে কিছু নিয়ম মেনে চলতে বলেছেন। এগুলোর মধ্যে অন্যতম হলো-

অধিকতর শারীরিক পরিশ্রম
আপনার কর্মশীলতাই হৃদরোগ ঝুঁকি কমিয়ে দেবে। প্রতিদিন ন্যূনতম ৩০ মিনিট ব্যায়ামের ফলে হৃদরোগ ঝুঁকি কমবে। নিয়মিত ব্যায়াম রক্তচাপ কমায়, ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, ওজন নিয়ন্ত্রণ করে এবং নিজের মধ্যে সুস্থতার অনুভূতি এনে দেয়।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ
কোলেস্টেরল এক ধরনের নরম চর্বি জাতীয় দানাদার পদার্থ, যা আমাদের রক্তে এবং দেহকোষে থাকে। কোলেস্টেরল শরীরের একটি স্বাভাবিক উপাদান, যা কোষের আবরু এবং হরমোন তৈরির উপাদান। কিন্তু অতিমাত্রার কোলেস্টেরল হৎপিণ্ড এবং রক্তনালির অসুখের ঝুঁকি বাড়ায়।

কোলেস্টেরলের দুটি উৎস। যার একটি হচ্ছে আমাদের শরীর এবং অন্যটি খাদ্য। আমাদের রক্তে যে পরিমাণ কোলেস্টেরল থাকে তার মধ্যে লিভার বা যকৃৎ এবং দেহকোষ থেকে ৭৫% কোলেস্টেরল উৎপন্ন হয়। ২৫% আসে খাদ্য থেকে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাকের বড় ধরনের ঝুঁকি। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ সবচেয়ে বেশি ক্ষতি করে এবং আপনার মৃত্যুর কারণও হতে পারে। এটাকে ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এটা অনেক সময় কোনো শারীরিক উপসর্গ ছাড়াই বিদ্যমান থাকে। গবেষণায় দেখা গেছে, খোদ আমেরিকায় প্রতি তিনজনে একজন পূর্ণবয়স্ক মানুষের উচ্চ রক্তচাপ আছে।

ধূমপান থেকে বিরত থাকা
অল্প বয়সে মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার অন্যতম উপায় ধূমপান পরিত্যাগ করা। ধূমপান অ্যাথোরোসক্লেরোসিস এবং অনেক Chronic অসুখ বিসুখের কারু। রক্তনালিতে চর্বিজমা হলে একে অ্যাথোরোসক্লেরোসিস বলে। মানুষের হার্টের রক্তনালিতে চর্বি জমে করোনারি আরটারি ডিজিজ সৃষ্টি হয়ে স্ট্রোক এবং মাওয়োকারডিয়াল ইনফারকশনের ঝুঁকি বাড়ায়। অ্যাথোরোসক্লেরোসিস প্রতিরোধ করতে পারলে বা কমাতে পারলে এসব অসুখ থেকে মুক্ত থাকা যাবে।

ওজন নিয়ন্ত্রণে রাখুন
যাদের বয়স ২০ এবং তার চেয়ে বেশি তারাই ওজন অধিক্য বা স্থূলতাজনিত রোগে ভোগেন বেশি। করোনারি আরটারির অসুখের জন্য অতিরিক্ত ওজনকে প্রধানত একক ও প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়। কোমরে বেশি চর্বি জমে কোমরের মাপ বেড়ে গেলে তা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি অতিরিক্ত ওজন খারাপ কোলেস্টেরলের বাড়াতে ভূমিকা পালন করে।


সূত্র:View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×