somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

স্বাগতম হে বসন্ত : তুমি এসো এসো.........

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি বলেছেন, ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত । ষড় ঋতুর বাংলাদেশে আজ আগমন ঘটল ঋতুরাজ বসন্তের । কেমন করে বসন্ত বরণ করব সেটাই ভাবনা । ছোটবেলায় যখন গ্রামে কাটাতাম তখন প্রকৃতির পরিবর্তন থেকেই টের পেতাম বসন্তের আগমন । গ্রামের পর গ্রাম ছেয়ে যেত শিমুল ফুলে । কোকিলের ডাকে মূখরিত হয়ে উঠত গ্রাম্য পরিবেশ । সে যেন এক আলাদা জগৎ, আলাদা পৃথিবী । বসন্তের আগমনে গ্রামে বাসন্তী রঙের শাড়ি পরে কোন তরুনীকে ঘুরতে না দেখা গেলেও সমস্ত পরিবেশ প্রকৃতি বাসন্তি রঙের শাড়িতে জড়িয়ে রাখত । সকাল বেলায় পাখির কলতানে ঘুম ভাঙত । গোটা শীতের মওসুমে যখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হয়ে শরীরে শীতের কাঁপন ধরিয়ে দিত সেখানে আজই প্রথম দক্ষিণা বাতাস শরীরে শিহরণ জাগিয়েছে । জীবনের আঠারোটি বসন্ত গ্রাম্য পরিবেশে কাটানোর কারনে বসন্তের সাথে একেবারেই ওতোপ্রতোভাবে জড়িয়ে গিয়েছিলাম ।

হঠাৎ করেই এবছর ঘটেছে বিপত্তি । শহরের শহুরে পরিবেশে প্রথমবারের মত কাটাচ্ছি বসন্তের প্রথম দিনটি । সকালবেলা কলেজে গিয়েই প্রথমবারের মত টের পেলাম আজ বসন্ত । শত শত ষোড়শী-অষ্টাদশী তরুনী বাসন্তী রঙের শাড়ি জড়িয়ে, খোপায় গাঁধা ফুল এঁটে কলেজময় ঘুরে বেড়াচ্ছে । একেবারে যে খারাপ লেগেছে সেটা বলব না । তবে ভাললাগার মাত্রা ছিল ঠিক এরকম, কোন গ্রামের ছেলে শহরে আগমন করার পর বিদ্যুতের জলকবাতি দেখে যেমন অবাক হয় ঠিক সেরকম । কোথাও খুঁজে পাইনি গ্রাম্য বসন্তের প্রাকৃতিক পরিবেশ । সেই কোকিলের ডাক, সেই শিমুল ফূল । এখানে শুধু কৃত্রিমতা আর কৃত্রিমতা । পাখির কলধ্বনির বদলে শুনতে পাওয়া যায় যানবাহনের কান ফাটানো চিৎকার অথবা কাকের কা-কা ধ্বনি । শিমুল ফুল নেই তবে রাস্তার মোড়ে মোড়ে আছে লাইট পোষ্টের উচু স্তম্ভ যা কেবল রাত্রে আলো ছড়ায় । এত আক্ষেপের পর তবুও বলতে হবে আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন । তোমাকে স্বাগতম সু-স্বাগতম । আসুন জেনে নেই কেন বসন্তকে ঋতুরাজ উপাধি দেয়া হল –

• বসন্ত কালে আমরা শীতকালের হাঁড়কাপানো শীতের প্রভাব থেকে মুক্ত হই ।
• বসন্তকালে গাছে গাছে নতুন পাতা এসে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয় ।
• দক্ষিণা হিমেল হাওয়া আমাদের হৃদয়ে জাগায় প্রাণের স্পন্দন ।
• বসন্ত কালে আম গাছে বোল আসে এবং সে বোলের মৌ-মৌ গন্ধে আমরা মাতোয়ারা হই ।
• বসন্ত ঋতুর নাতিশীতোষ্ণ আবহাওয়ায় আমাদের শরীর ভালো থাকে এবং মনে আসে প্রফুল্লতা ।

ছোটবেলার হারিয়ে আসা সে সময় পাল্টেছে । খেলতে খেলতে এসেছে দায়িত্ব । আজ আর ইচ্ছা করলেই গ্রামে গিয়ে প্রাকৃতিক পরিবেশে বসন্তকে বরণ করতে পারিনা । ভোর বেলায় ঘুম থেকে উঠে খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর হাটা হয়না সে অনেকদিন । প্রতি মুহূর্তে ফিরে যেতে ইচ্ছে করে শৈশবে ফেলে আসা সে দিনগুলোতে । ইচ্ছে করে গ্রাম্য একঝাঁক কর্মহীন বন্ধুর সাথে বসন্ত বরণ করতে । উম্মুক্ত বাতাসে বুক খুলে দৌড়াতে । তা আর হবে না জানি । তাইতো বলতে ইচ্ছে করে, আমি বন্দি কারাগারে । বসন্তের আগমনে সকলের জীবন ফুলে ফুলে ভরে যাক । অতীতের সকল কালিমা মুছে আবারও ছুটি নব-দিগন্তেরপাণে । হে বসন্ত তোমায় আমার গৃহে , আমার দেশে স্বাগতম, সু-স্বাগতম ।

রাজু আহমেদ । কলাম লেখক ।
[email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×