somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সত্যকা
রাজু আহমেদ । এক গ্রাম্য বালক । অনেকটা বোকা প্রকৃতির । দুঃখ ছুঁয়ে দেখতে পারি নি ,তবে জীবনের সকল ক্ষেত্রে অনুভব করেছি । সবাইকে প্রচন্ড ভালবাসি কিন্তু অনেক ক্ষেত্রে প্রকাশ করতে পারি না । বাবা এবং মাকে নিয়েই আমার ছোট্ট একটা পৃথিবী ।

আজকের ডায়েরী (১৪-০২-২০১৪ ঈসায়ী)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যসব দিনের থেকে আজকের দিনটা আমার জন্য তেমন কোন ব্যতিক্রম ছিল না । তবে আজ ছিল শুক্রবার । সাধারণত ঘুম থেকে একটু সকালেই জাগতে হয় । মাঝে মাঝে সকালে না ঘুমালেও শুক্রবার নিয়ম করে লম্বা ঘুম দেয়া হয় । সকালের নাস্তা গ্রহন করে ফেসবুকে প্রবেশ করতেই লক্ষ্য করলাম আজ বিশ্ব ভালবাসা দিবস । আমার ফেসবুক ওয়ালে ভালবাসার পক্ষে লেখা থেকে ভালবাসা দিবসের বিরুদ্ধেই বেশি লিখা দেখলাম । তার মধ্য থেকে কয়েকটিকে বেশ মনোযোগ দিয়ে পড়লাম । লেখার বিষয়বস্তু গুলো প্রায় একই রকম হওয়ার পরেও তথ্যগত অনেক ভিন্নতা পরিলক্ষিত হল । আজকের দিনটিকে অনেকে ভালবাসা দিবস হিসেবে উল্লেখ করলেও অনেকেই বলেছেল বিশ্ব বেহায়া দিবস হিসেবে । এক বন্ধুর লেখার শিরোনামে দেখে চোখ আটকে গেল । তিনি লিখেছেন আজ বিশ্ব কোরবানী দিবস বা তার থেকেও বেশি কিছু । সম্পূর্ণ লিখাটা পড়ার পর কোরবানী দিবস নামকরনের কারন খুঁজে পেলাম । বন্ধুটি খুব ভালভাবে বুঝানোর চেষ্টা করেছে আজকের দিনে অনেক বোনেরা তাদের মহামূল্যবান সতীত্বকে কোরবানী দিবেন । একমত না হয়ে উপায় কি বলুন । আমিও ব্যক্তিগত ভাবে ভালবাসা দিবসের বিরুদ্ধে অনেক প্রচার চালিয়েছি । তাতে কাজের কাজ কিছু্ই হয়নি । বরং এ দিনটি সম্পর্কে যারা অবগত ছিল না তারা মহাসমারোহে আজকের দিনটাকে উদযাপন করার আয়োজন করেছে ।

সে যাই হোক দুপুর বারটার মধ্যেই জুমু’আর নামায আদায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করে আযানের সাথে সাথে মসজিদে উপস্থিত হলাম । সাধারণত এত তাড়াতাড়ি মসজিদে যাওয়া হয় না তবে আজকে একটু আগেই গিয়েছিলাম । ইচ্ছা ছিল মসজিদের ইমাম সাহেবের মূখে আজকের দিনের অপকারিতা সম্পর্কে কিছু শুনব । সে সৌভাগ্য আর হল না । ইমাম সাহেব আলোচনা করল হালাল-হারাম নিয়ে । বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ । তবে আজকের আলোচ্য বিষয় এটা হওয়া উচিত ছিল না । মন খারাপ করেই মসজিদ থেকে বাসায় আসলাম । দুপুরেরর খাবার খেয়ে খুব তাড়াতাড়ি বিছানায় গেলাম কারন বিকাল পাঁচটায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে । গত বুধবারের প্রথম ম্যাচটি দেখে খুব আফসোস করেছিলাম সাথে সাথে বাংলাদেশের জন্য গর্বে বুকটা ভরে গিয়েছিল । ছোট বেলা থেকে অর্থ্যাৎ ২০০২ সাল থেকে ক্রিকেট খেলা দেখা শুরু করেছি । ২০০৮ সাল পর‌্যন্ত বাংলাদেশ টেলিভিশনে কোন ক্রিকেট ম্যাচ প্রচার হয়েছে হোক না সেটা আন্তর্জাতিক অথবা জাতীয় তার কোনটাই অদেখা রয় নি । বাংলাদেশের প্রতিটি হারে তখন খুব কষ্ট পেতাম । কয়েকবছর আগে জিম্বাবুয়ে সফরে শেষ ওভাবে মাশরাফি ১৭ রান দিয়ে ম্যাচ হেরেছিল । সেদিন কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল । সেদিন রাতে ভাত খেতে পারিনি এমনকি সারা রাতে এক মূহুর্ত সময় ঘুমাতে পারিনি । আজও বাংলাদেশ হেরেছে তবে সেটা সম্মানজনক হার । বাংলাদেশের কোন হারেই এখন আর কষ্ট হয় না । কেমন যেন অনুভূতি শুন্য হয়ে যাচ্ছি । দিন দিন কেমন মূর্তির দিকে পা বাড়াচ্ছি । জানি না ভবিষ্যতে কি হবে ? আগামীকাল কলেজে যেতে হবে । কিছু পড়া বাকী আছে এখন আর পড়তে ইচ্ছা করতেছে না অথচ পড়া এখনও শেষ করতে পারিনি । কাল সকালের জন্য রেখে দিয়েছি । জানিনা আগামীকাল সুস্থ থাকব কিনা ? অসুস্থ হওয়ার আগে কেন সুস্থথাকে কাজে লাগাচ্ছি না সেটা আমিও জানি না । কোন যে একটু বোধ-বিবেচনা হবে সেটা জানতে খুব ইচ্ছে করছে ? জানি দোয়া চেয়ে কোন লাভ নাই যদি নিজ থেকে দাওয়া না আসে । সবার শুভ কামনায় ।

রাজু আহমেদ
[email protected]

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×