ছাত্রজীবনে ভাল ফলাফল করার লক্ষে সবাই কম বেশি প্রচেষ্টা চালিয়ে যায়। আমি বা আপনিও হয়তো এসএসসি বা এইচএসসি তে জিপিএ -৫ পাওয়ার অদম্য প্রচেষ্টা চালিয়েছি। আবার কেউ হয়তো খুব একটা চেষ্টা করি নি। আজকাল সমাজের ধ্যান -ধারণা এমন হয়ে গেছে যে জিপিএ -৫ না পেলে সে হতভাগা ভাল ছাত্র হিসেবে স্বীকৃতি পায় না।প্রতিটা পদে পদে তাকে বৈষম্যের স্বীকার হতে হয়। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে ভাল জিপিএ ছাড়া আবেদনই করা যায় না, পরিক্ষা তো দূরের কথা! অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরিক্ষায়ও জিপিএ এর দৌরাত্ন লক্ষনীয়। অনেকে ভাল পরিক্ষা দিয়েও দুর্ভাগ্যবশত জিপিএ -৫ অর্জন করতে ব্যর্থ হয় ,অপমানের গ্লানি সহ্য করতে না পেরে কেউ কেউ আত্নহত্যার পথ বেছে নেয়। জিপিএ -৫ ছাড়া আর্মি অফিসার হওয়ার স্বপ্নও দেখা যায় না। জিপিএ ৫ কি প্রতিভাবান মানুষগুলোকে বাছাই করতে পারে?? সাকিব আল হাসান বা মুস্তাফিজের মতো জ্বলন্ত প্রতিভাগুলো পরিক্ষায় জিপিএ ৫ এর মুখ দেখেনি! এমন জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র -ছাত্রীও আছে যারা ভর্তি পরিক্ষায় পাশ নম্বর উঠাতে পারে না! আবার এমন অনেকই আছে যারা জিপিএ ৫ না পেয়েও মেরিট লিস্টে ভালভাবে জায়গা করে নেয়। অতএব সকল সুযোগ সুবিধা জিপিএ ৫ ওয়ালাদের জন্য কুক্ষিগত না রেখে নন জিপিএ ৫ ওয়ালাদের মধ্য থেকেও ভাল অবস্থানে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। কারণ যারা যোগ্য তারাই সক্ষম হবে সফল হতে।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


