somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবেশ ও আমাদের অস্তিত্ব

০৯ ই জুন, ২০১৭ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা চারপাশে যা দেখি তাই নিয়ে আমাদের পরিবেশ। পরিবেশীয় উপাদান গুলোর মধ্যে রয়েছে মাটি, পানি ও বায়ু যা নানাভাবে দূষিত হচ্ছে।দূষণ যেন আজকাল একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। পরিবেশ দূষণের ফলাফল অত্যন্ত ভয়াবহ। মাটিতে আজকাল ফসল উৎপাদনের জন্য বিভিন্ন রকমের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। ফলে জমির উর্বরতা কমে যায়। পলিথিন বা বিভিন্ন প্লাস্টিকজাত দ্রব্য মাটিতে ফেললে তা মাটি দূষণে ভূমিকা রাখে, কারণ প্লাস্টিক অপচনশীল।

পানির অপর নাম জীবন। কিন্তু এই পানিই যদি দূষিত হয়, তাহলে তার প্রভাব হবে ভয়াবহ। শিল্প -কারখানার বর্জ্য নদী -নালার পানিতে ফেলার ফলে নদীর পানি ভীষণভাবে দূষিত হচ্ছে। এছাড়া মানুষসহ বিভিন্ন পশু - পাখির বিষ্ঠা পানিতে ফেলা হলে তা পানি দূষিত করে এবং বিভিন্ন রোগ -জীবাণু ছড়াতে ভূমিকা পালন করে। জলজ জীবের বাস্তুসংস্থানেও ব্যাঘাত সৃষ্টি করে। মাছসহ বিভিন্ন জলজ জীবের মৃত্যুর কারণও হতে পারে। পানির অম্লত্ব বাড়লে মাছ মারা যায়।

বায়ুর মাধ্যমে দূষণ খুব দ্রুত ছড়ায়। কলকারখানার ধোঁয়া বায়ু দূষণ করছে। মরা জীবজন্তু যেখানে -সেখানে ফেলে রাখলে তা পঁচে বায়ু দূষণ করে।
গাছপালা পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। কোনো দেশের শতকরা 25 % বনভূমি বা গাছপালা থাকা উচিৎ। কিন্তু দুঃখের বিষয়, ক্রমবর্ধমান গাছপালা কর্তনের ফলে তা ক্রমেই হ্রাস পাচ্ছে। ফলে বায়ুতে অক্সিজেন কমছে যা প্রাণীর জীবন ধারণের জন্য অপরিহার্য। অপরদিকে বাড়ছে কার্বন ডাই অক্সাইড, যা গ্রীণ হাউজ প্রতিক্রিয়ার জন্য বিশেষভাবে দায়ী। গ্রীণ হাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, ফলে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে। শিল্পোন্নত দেশের প্রচুর পরিমাণ কার্বন, সালফার প্রভৃতি দূষণ পরিবেশের জন্য ক্ষতিকর। বায়ুতে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রাইট, সালফার ডাই অক্সাইড ইত্যাদি গ্যাসের উপস্থিতি বেড়ে গেলে অম্লীয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।


বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন -খরা, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদি সংগঠনের পেছনেও পরিবেশ দূষণের প্রভাব রয়েছে। বেশি বেশি গাছ রোপন করলে তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তা করে। বড় বড় বৃক্ষ ক্ষয় ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমিয়ে দেয়। এছাড়া অনেক গাছের ঔষধি গুণাবলীও বিদ্যমান। গাছ - পালা না থাকলে পৃথিবী মরুভূমিতে রুপান্তরিত হবে। ফসলের উৎপাদন বহুলাংশে কমে যাবে। খাদ্য ঘাটতি দেখা দেবে। আবহাওয়া ও জলবায়ুর উপরও মারাত্নক প্রভাব ফেলবে। মানুষ পরিবেশকে নিয়ন্ত্রণ করতে গিয়ে পাহাড় - পর্বত, গাছপালা ধ্বংস করছে নির্বিচারে, নদীনালা ভরাট করছে। এসব কর্মকান্ডের ফল খুব সুখকর হয়ে ওঠে না সবসময়। প্রকৃতিও মাঝে মাঝে বিভিন্ন দুর্যোগের মাধ্যমে প্রতিবাদের ভয়াল থাবা মারতে পিছপা হয় না । যার হাত থেকে রক্ষা পাওয়া মোটেও সহজ ব্যাপার হয়।
পরিশেষে বলা যায়, পরিবেশ স্বাস্থ্যকর ও স্বাভাবিক রাখতে হলে দূষণ কমাতে হবে এবং পর্যাপ্ত সংখ্যক গাছ লাগাতে হবে। তবেই সুন্দর, নির্মল পৃথিবীর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×