somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিক্ষার যাঁতাকলে জীবন যেখানে অতিষ্ঠ

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরীক্ষা নামক বিভীষিকাটা কেন জানি আগের মতো মনে দাগ কাটতে পারে না। আগের মতো শিহরণও সৃষ্টি করতে পারে না।তবুও কেউ যদি জিজ্ঞেস করে, কাল ফ্রী আছ নাকি? উত্তরে প্রায়ই বলতে হয়, কাল /পরশু পরিক্ষা আছে। একই লোক যদি এরকমভাবে কিছুদিন পরপর জিজ্ঞেস করে এমন উত্তর পায় তাহলে অনেকেই বলে থাকে তোমাদের এত পরিক্ষা কেন! হয়তো কেউ কেউ বিশ্বাস করতেও দ্বিধাবোধ করেন। কেউবা বিরক্তও হন। ফলে নিজে বিব্রতকর পরিস্থিতির শিকার হই। আমাদের এই সেমিষ্টারে ( 9×2+7+9+7) 41 টি পরিক্ষা। কিছু পরিক্ষা পার্টলি হওয়ার কারণে পরিক্ষার সংখ্যা 41টিরও বেশি হয়। এছাড়া অ্যাসাইন্টমেন্ট বা এ ধরনের ব্যাপার -স্যাপার তো আছেই। আর 5টা পর্যন্ত ক্লাসের কথা নাইবা বললাম। এটা আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল অধ্যায়।
অন্যান্য কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন -বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা বড় ভাইদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের এত পরিক্ষার চাপ নেই।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো ইয়ার সিস্টেম। তাই পরিক্ষার চাপ আরও কম। অথচ এই বিশ্ববিদ্যালয়গুলো র্ ্যাঙ্কিংয়ে বরাবর প্রথম দিকেই আছে। কিন্তু কেন? কীভাবে? বিশ্ববিদ্যালয়ের শীট, বই পড়ে সবাই শিক্ষক হবে না। কেউ উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পপতি, শিল্পী, বিজ্ঞানী, বড় চাকুরে বা আরো অনেক কিছুই হবে। এজন্য পড়াশোনার ফাকে ফাকে কিছু সময় ব্যয় করার দরকার হয় তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। কিন্তু আমাদের সেই পরিমাণ পর্যাপ্ত সময় কই? ক্লাস, পরিক্ষার যাঁতাকলে পিষ্ট হতে হচ্ছে সর্বদাই। অনেকে যুক্তি দেখান বেশি বেশি পরিক্ষা না নিলে শিক্ষার্থীরা ঘোরাঘুরি করে সময় নষ্ট করে। কিন্তু অনেকে আবার সেই সময়টায় আইইএলটিএস, জিআরই, বিসিএস, চাকুরী পরিক্ষার জন্য প্রস্তুতি নেয়। অসচ্ছল পরিবারের অনেকেই বা যারা নিজের খরচ নিজেই জুগিয়ে নিতে চান তাঁরা সেই সময়টায় টিউশনি, পার্টটাইম জব বা অন্য কিছু করেন। কেউবা সেই সময়টায় তার মনে লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করার সুযোগ পায়। একটা বিশ্ববিদ্যালয় তখনই সেরার আসনে অধিষ্ঠিত হয় যখন তার শিক্ষার্থীরা দেশে বা বিদেশে বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ সেরা কাজগুলি করতে পারে বা পদগুলিতে অধিষ্ঠিত থাকে। এজন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সব রাস্তাই খোলা রাখা উচিত। দরকার শুধু মনটাকে সঠিকপথে চালানোর সঠিক নির্দেশনা। গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর এখন উল্লেখযোগ্য খুব বেশি কিছু নেই যা নিয়ে আমরা বিশ্বে মাথা উচুঁ করে গর্ব করতে পারি! থাকবে কিভাবে? বাজেট বাড়ে কিন্তু গবেষণার বাজেট বাড়ে না। ক্ষেত্রবিশেষে বাড়লেও নামমাত্র, প্রয়োজনের তুলনায় নগন্য। এক শ্রেণীর লোকের কথা বিবেচনা করে আইন তৈরি করলে তা কখনও শতভাগ সঠিক হয় না, প্রয়োজন সকলের দিকটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।

আবেগের বশবর্তী হয়ে কথাগুলো বলে ফেললাম। কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করেও লেখা হয় নি এটা। নিজের উপলব্ধি থেকে কয়েকটি কথা বললাম। কাউকে মনে কষ্ট না নেওয়ার জন্য অনুরোধ করলাম।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×