somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডনে সেমিনারে ক্ষমতাসীন লিবডেম উপনেতা : শেখ হাসিনা বিতর্কিত মহিলা, দুই নেত্রী পরস্পরকে ডমিনেট করতে চান

২৩ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রিটেনের ক্ষমতাসীন কোয়ালিশনের শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (লিবডেম) পার্লামেন্টের ডেপুটি লিডার সাইমন হিউজ বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিতর্কিত মহিলা। তার বহু কর্মকাণ্ডের প্রতিবাদ অনেকেই করে, কিন্তু তিনি সেগুলো শোনেন না। বাংলাদেশের ‘দুই মহিলা’ কে কাকে ডমিনেট করবেন সে প্রতিযোগিতায় আছেন। তিনি প্রজন্ম ৭১ ইউকে শাখা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এই মন্তব্য করেন। বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. এম সাইদুর রহমান খান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, আলহাজ শামসুদ্দিন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আহবাব চৌধুরী, জাকির হোসেন, এম আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তারা কেউই প্রধানমন্ত্রী সম্পর্কে এই বক্তব্যে প্রতিবাদ করেননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামেরও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি।
বৈঠকে উপস্থিত একটি সূত্রে আরও জানা গেছে, অনুষ্ঠানে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বাংলাদেশ মুসলিম মডারেট কান্ট্রি বলে ভুল ধারণা রয়েছে। আসলে বাংলাদেশ একটি সেক্যুলার রাষ্ট্র। আমাদের সংবিধানেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দেশের পরিচিতি রয়েছে। আহমেদ নূরুল টিপুর সভাপতিত্বে এবং বাবুল হোসেন ও বুলবুল হাসানের পরিচালনায় পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বাংলাদেশের ৪০তম বিজয় দিবস ও জেনোসাইড কাভার-আপ’ শীর্ষক কনভেনশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লিবডেম নেতা সাইমন হিউজ নিজেকে সিভিল রাইটস আইনজীবী হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশে বর্তমানে যুদ্ধাপরাধের বিচার যেভাবে চলছে সেটা আন্তর্জাতিক মানের নয়। এই বিচারকে বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য করতে হবে। আন্তর্জাতিক মান বজায় না রাখলে বিশ্বব্যাপী এটা গ্রহণযোগ্যতা হারাবে। তিনি সুষ্ঠু ও সঠিকভাবে দ্রুত প্রকৃত যুদ্ধাপরাধের বিচারও প্রত্যাশা করেন। তিনি বলেন, এটা হলে এ ব্যাপারে তার দলের পূর্ণ সমর্থন থাকবে।

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×