------------------------------------- ড. রমিত আজাদ
হঠাৎ ঘুম ভেঙে যাওয়া কোন এক কাক ডাকা ভোরে,
অথবা মন উদাস করা কোন পড়ন্ত রোদের বিকেলে,
আমার কথা মনে করে তোমার মন কি উন্মনা হয় না?
তুমি কি জানো, আমি প্রতিদিনই তোমার কথা কয়েকবার মনে করি?
ঐ অন্তরঙ্গ মুহূর্তগুলো স্মৃতি হলেও হতে পারে,
কিন্তু তুমি কোনক্রমেই স্মৃতি নও,
আমার জীবনে তুমি আজকের দিনটির মতোই বর্তমান।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


