
কাশবনে বর্ষণ
------ রমিত আজাদ
অম্বরে অথৈ নীল,
মৃদু হাতে ছুঁয়ে দেয় কাশের মঞ্জরী,
প্রণয়ের স্নিগ্ধতা যেন এনেছে মিতালী,
জল, ডাঙা আর আকাশের দেশে।
এই শরতে সব কিছুই মৃদু।
আকাশের মেঘ মৃদু,
তটিনীর জল মৃদু,
কাশফুলের দোল মৃদু,
মানুষের মনও হয়ে যায় মৃদু।
জাঙ্গালের চূড়া থেকে দেখা শুভ্রতার মাধুর্য,
ক্রোশের পর ক্রোশ শ্বেত গালিচার গ্রথন,
উত্তরের তুষারশুক্লতার কথা জাগায় মনে,
বাতাসে দোল খাওয়া ক্যাটকিন।
মুগ্ধতা আঁকে শিল্পি,
শব্দ গাঁথে কবি,
সুর সাজায় কল্পক,
মোটেও ক্লান্ত হয়না চোখ।
এই কাশবনে ঘুরে ঘুরে
ভবঘুরে বাউল হতে চায় মন,
প্রিপাত্রী,
তুমি কি আমার সাথে বাউলি হবে?
বাউলি,
বর্ষার প্লাবন ফুরিয়ে
কাশবন জাগে অঁচলের বুকে,
সেই সুখ যদি
আকস্মিক কেড়ে নেয় বর্ষণ,
মোলায়েম মলয়ানিল অপসারী
বেয়ারা দমকা হাওয়া।
আমরা কি আর চঞ্চল জুড়ি হবো মঞ্জরির?
এমন শরত দিনে কোন মন মেঘ চায় বলো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


