
মিত্রের মাঝে শত্রু লুকিয়ে থাকে
--------------- রমিত আজাদ
গুরুজন বলে,
"জেনে রেখো,
দুদল মানুষ আছে ঘিরে সংসারে,
যে তোমাকে দেবে প্রেম উষ্ণতা পত্র,
নাম তার মিত্র;
শত্রু তাকেই বলে,
যার হাত কাঁপেনা, বিধাতে তোমাকে অস্ত্র।"
এর বাইরেও আছে এক দল,
মিত্রের সাজে তার চলাফেরা তোমার উঠানে,
বন্ধুবেশী স্বজন সুহৃদ, উৎসবে পার্বনে।
জীবন একটি যুদ্ধের নাম,
মরূর বাতাসে সাইমুম ঝড়,
রণক্ষেত্র এক পরীক্ষাগার,
সেই বীক্ষণশালা চিনিয়ে দেয়,
কে তোমার হিতাকাঙ্খী মিত্র,
আর, কে তোমার সর্বনাশী শত্রু।
হিতৈষীর বেশে অভিঘাতী,
ওৎ পেতে থাকা শ্বাপদ,
সহসা বর্ষিবে পুষিত ক্রোধ,
ঢালিবে অনল পরম আনন্দে।
অচেনা মনুষ্য ব্যাথিতে পারেনা,
নিপীড়িবে সেই, যে তোমার চেনা।
পতন্মোখ তোমাকে বাঁচাবেনা তারা,
ঠেলে দেবে আঁধার কুহরে।
সহসা কেড়ে নেবে তোমার প্রিয়াকে,
উল্লসিত হবে দেখে,
তোমার আস্ফালনের দীর্ঘশ্বাস।
তুমি কি ভেবেছ?
তোমার মৃত্যু-যন্ত্রণায়
ব্যাথিত হবে বিবেক তাহার?
ভুল,
ইতিহাস বলে বর্তমান, প্রদর্শে ভবিষ্য,
শিল্পির আঁকা ছবি দেখো আখ্যানে,
বন্ধুর তীরে বিদ্ধ বিস্মিত লাশ
দেখেছে নিজ রক্তের ফোয়ারা!
নিয়তির পরিহাস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


