somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ডায়েরীটা লেখা হবে না আর...(১৭)

১৮ ই মে, ২০০৮ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে ডায়েরীটা লেখা হবে না আর...(১৭)

তারিখ: নেই (অনুমান এপ্রিল,১৯৯৩)


মানুষ বুঝি জন্মগতভাবেই স্বার্থপর হয়, রূপা ? যুবকটি তো বটেই। নাস্তিক্য দর্শনে বিশ্বাসী এই যুবক ধর্মতত্ত্বের অনেক কিছুই একবাক্যে মেনে নিতে পারে না। ভাবের গভীরতাকে খাটো না করেও সে কথিত নিষ্কাম-কর্মে একাত্ম হতে পারে না। এটাই কি যৌবনের ধর্ম ?

‘ফলের আশা না করে কাজ করে যাওয়া’-এর সাথে এখনো আমি একমত নই। এটা যে কী ধরনের কর্ম, তা আমার অগভীর উপলব্ধিতে আসে না। অনুভবে যা আসে তা এতো ভয়ঙ্কর মনে হয় যে, মরে গেলেও আমি তা নিজের জন্য মানতে পারবো না। আমার কল্পনার বাইরে উঁচুদরের কেউ পারেন কি না আমার জানা নেই ; ঐ যুবকও জানে না। ঈশ্বরের চরণ বন্দনায় সরলমনা ভক্তরা সর্বস্ব বিলিয়ে দেন- এটা কী ধরনের নিষ্কাম কর্ম, যুবকের সরল চিন্তায় আসে না। তাইলে এক বুক ভালোবাসার বিনিময়ে যুবকটি যে তার প্রেমাস্পদকে পেতে চায়, ওটা কী ধরনের কর্ম হবে ? লক্ষ্যবিহীন কৃতকর্মের অনুপ্রেরণা বা শক্তির উৎস কোথায় থাকে ? না এড়িয়ে এর উত্তর কে দেবে ? রূপা, তুমিই বলো তো, গন্তব্যহীন পথ চলা ভবঘুরেমি নয় কি ?

ইহজগতে কে কবে প্রিয়জনকে কামনা না করে ভালোবেসেছে ? সাফল্য ব্যর্থতা সে তো পরের কথা। আর পরজগতের অতিকল্পনায় বুঁদে থাকা আমার কর্ম নয়। মিথ-সদৃশ এমন কল্পনার যৌক্তিকতার সামাজিক প্রয়োজন হয়তো অস্বীকার করি না, তবে চূড়ান্ত দৃষ্টিতে তা পুরোপুরি অলীক নয় কি ? তত্ত্বের কচকচানি পণ্ডিতের কাজ বটে ; কিন্তু হৃদয়ের কারবারে এদের স্থান কোথায়।

তাই রূপা, অতীন্দ্রীয়রূপে নয়, ইন্দ্রীয়গ্রাহ্য তোমাকেই চাই আমি। আমাকেও তেমনি করে ডেকো।

‘লগা নহ্ দিলকো কহীঁ, কেয়া সুনা নহীঁ তুনে
জো কুছ কেহ্ মীর কা ইস্ আশিকীনে হাল কিয়া ?’


(মন দিও না কাউকে, তুমি কি শোন নি- প্রেমে পড়ে মীরের কী দশাটা হলো ?)... মীর তকী মীর।


চলবে...

আগের পর্ব (১৬): Click This Link
পরের পর্ব (১৮): Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৮ রাত ১২:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

×