অনশন ধর্মঘটে মাহমুদুর রহমান, সরকারের ঝুকি : পশুত্ব বনাম মনুষ্যত্ব--শফিক রেহমান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঘড়ির কাটা ঘুরছে।
সময় গড়িয়ে যাচ্ছে।
মাহমুদুর রহমান মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।
আওয়ামী সরকারের ঝুকি বাড়ছে।
ফিরোজা মাহমুদ জানিয়েছেন ডিবি হাজতে নেয়ার প্রথম দিকে অর্থাৎ ১১ এপৃলে তার স্বামীর ওজন ছিল ৭১ কেজি। এই লেখার দিনে তার ওজন হয়েছে ৫৪ কেজি। অর্থাৎ, তার ওজন প্রায় ২৪ শতাংশ কমে গিয়েছে। তিনি এখন স্টারভেশন মোডে আছেন। এটা খুবই বিপজ্জনক। শুধু দৈহিক নয়, কোনো মানসিক বৈকল্যেরও শিকার হতে পারেন মাহমুদ।
আজ থেকে বহু যুগ আগে বৃটিশ সরকার এই ধরনের ঝুকি না নিয়ে গান্ধীকে জেল মুক্তি দিয়েছিল। বাংলাদেশ সরকারও এখন সেটা করতে পারে।
মাহমুদকে চোখ বাধা অবস্থায় টর্চার করা হয়েছিল। কারা চোখ বেধেছিল, কারা টর্চার করেছিল এ সব নামই এখন অনুমিত এবং আলোচিত হচ্ছে। এরা ভবিষ্যতে মারাত্মক বিপদে পড়বে।
কোনো বাহিনীর কর্মচারি, কোনো মন্ত্রী বা উপদেষ্টা যদি বলেন তারা “ওপরের নির্দেশে†টর্চার করেছেন তাহলেও তাদের বিপদ হবে। একটা সময় আসে যখন মানুষকে তার বিবেক দ্বারা চালিত হতে হয়। তখনই তার মনুষ্যত্ব প্রতিষ্ঠিত হয়- পশুত্ব দূর হয়। ভবিষ্যতে মাহমুদকে যদি আবার টর্চার করতে বলা হয় তাহলে নির্দেশ দাতার বিরুদ্ধে অবশ্যই বিদ্রোহ করতে হবে। ঠিক তেমনই, মাহমুদের চিকিৎসায় যদি বিন্দুমাত্র অবহেলা অথবা গাফিলতি হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিরাও ভবিষ্যতে বিপদে পড়বেন। বিশেষত এই লেখাটি পড়ার পর তারা জানবেন অনশন ধর্মঘটে মানুষের আকস্মিক মৃত্যু ঘটতে পারে।
সুতরাং এই লেখাটিকে আইন বিভাগ, পুলিশ ও অন্যান্য বাহিনী এবং মন্ত্রী-উপদেষ্টারা যদি অতি সময়োচিত সতর্কবানী রূপে গ্রহণ করেন তাহলে সবার মঙ্গল হবে। আশা করা যায় সরকার অবিলম্বে তৎপর হবে।
ঘড়ির কাটা ঘুরছে।
সম্পূর্ণ লেখাটি পড়ুন নিচের লিংকে
facebook.com/ShafikRehmanPresents
১৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।