আমার মোবাইলে আন্নোন নম্বর থেকে একটা কল আসলো...
আমি: হ্যালো, কে বলছেন ? (ওপাশ থেকে একটা পুরুষের কণ্ঠ)
'এই জামাল, তুই কোথায়?
-আমি: কে বলছেন?
-আরে আমি তোর চাচা! তুই কোই গেছিস? বউডারে একলা ফালাইয়া?...
(আমি একটু মজা না নিয়া পারলাম না )
-ও চাচা!! আমি তো ঢাকা আইছি।
কেন?..কি হয়ছে?
-কি হয়ছে বুঝছ না? গত তিন দিন ধইরা তোর বউ না খাইয়া রইছে!
কিছুই খাইনা। এমনে না খাইয়া থাকলে বেচারি তো মইরা যাইবো! আর
রাগ করিস না বাবা, আই বাড়িতে ফিরে আয়।
-আমি: চাচা ওরে কন খাওয়া, দাওয়া করতে, আমি খুব দ্রুত চলে আসবো।
এই নে তোর বউয়ের লগে কথা ক"..
-আমি: ওই তুমি নাকি না খাইয়া আছো? দ্রুত খাইয়া লও। আমি কাইল
আইতাছি। না খাইলে কিন্ত আমুনা..
-আফনের গলায় কি হইছে? কেমন অন্যরকম মনে হইতাছে?
-আমি: আরে ঠাণ্ডা লাগছে তো তাই একটু অন্যরকম লাগতেছে।
তুমি খেয়ে নাও ঠিক আছে? এখন রাখি পাখি!
এই বলে ফোন টা কেটে দিলাম..
কিছুক্ষন বাদে ওই নম্বর থেকে আবার কল এলো...
হ্যালো, ওই মিয়া তুমি কেডা? ফাইজলামো করো?
তুমি তো জামাল না...
আমি:
আপনি যাকে কল করেছেন সে এই মুহূর্তে ব্যাস্ত আছে, অনুগ্রহ করে একটু পরে
কল করুন...ধন্যবাদ...
ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলাম...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


