somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"অরণ্যের ক্লান্ত দুপুর" (ছোট গল্প)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিষণ্ণ মন! অলস দুপুর, সাড়া শব্দহীন এক শান্ত নগরী।
পাখিদের কিচির মিচির মুক্ত নির্জনতার ভিড়ে চারিদিকে কোলাহল মুক্ত এক নিস্তব্দ পরিবেশে মন্টুর টং এর দোকানে বসে চায়ের পেয়ালা হাতে নিশ্চুপ মনে নির্বাক দুটি চোখে চেয়ে আছে "অরণ্য" চেনা পথটার পানে। অনেকবারই "রিতুর" কোমল হাতটি ধরে এ পথ দিয়ে আসা যাওয়া হয়েছে অরণ্যের। দীর্ঘ ছয় মাস ধরে দুজনের প্রেম চলছে বেশ ভালোই।
গত দু'দিন আগে গ্রামের বাড়িতে গেছে রিতু। গ্রামে বোধহয় নেটওয়ার্কের সমস্যা আছে! এজন্য ফোনটা দুদিন যাবত বন্ধ পাচ্ছে অরণ্য।
মনে সংশয়, হারানোর ভয়! ভঙ্গা পালঙ্কে ঘুমিয়ে আলিশান বাংলোয় রাত কাটানোর স্বপ্ন দেখা আদৌ উচিৎ নয়! চা শেষ হতে হতে একটা সিগারেট জালিয়ে নিলো অরণ্য। জ্বলন্ত সিগারেট ঠোঁটের সাথে চাপিয়ে ভাবনার অতল সমুদ্রে নাও ভাসালো।
ভাবছে,
দিন মুজুর করে খেটে খাওয়া খুবই সাধারন একজন মানুষের ছেলে হয়ে,
সোনায় মোড়ানো দামী গাড়িতে চড়া, রাজকীয় প্রাসাদে বসবাস করা
"স্বপ্ন কন্যার" সাথে প্রেম করা মোটেও মানানসই না আমার।

স্কুল জীবনের খুবই ঘনিষ্ঠ স্যার "রতন লাল" যিনি সব থেকে বেশী ভালোবাসতো অরণ্যকে!
তাঁরই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী এই রিতু। গত সাত মাস আগে ওর প্রাইভেট টিউটরের দায়িত্বটা অরণ্যের হাতে তুলে দেন রতন স্যার।

সামনে রিতুর এস, এস, সি পরিক্ষা! আর এই মুহূর্তে মেয়েটা এখনো ঘুরে বেড়াচ্ছে।

জ্বলন্ত সিগারেট ঠোঁটে ঝুলছে অরণ্যর। হাতের চা অর্ধেকটা অনেক আগেই ঠাণ্ডা হয়ে গেছে। সিগারেটের ঘোলাটে ধোঁয়ায় অতীতের কিছু প্রতিচ্ছবি ভেসে উঠছে চোখের সামনে। রিতুকে পড়ানোর প্রথম দিন থেকেই মনের মধ্যে সন্দেহের আচ লেগে ছিলো অরণ্যর।
যা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকলো। মেয়েটা পড়া ফাঁকি দেয়াতে শুধু খ্যান্ত ছিলোনা! আড় চোখে চেয়ে থাকা, অংকের বদলে রাফ খাতায় বড় বড় আঁকারে ভালোবাসার প্রতিবিম্ব আঁকানো! আর তাতে অরণ্যর নাম লেখায় যেন ব্যাস্ত' থাকতো সবসময়। ভাবগতি খারাপ দেখে কয়েকবার কেটে পড়তে চেয়েছিলো অরণ্য।
কিন্ত কাজ হলো কোই? বাঘীনি মেয়েটা তো পিছু ছাড়লোই না কখনো অরণ্যর। তিন/চারবার করে বাসা থেকে একেবারে ধরেই আনলো! বলতে গেলে। অরণ্য জানেনা এই নিছক ভালোবাসার শেষ কোথায়?? সিগারেট টা প্রায় হাতেই পুড়ে গেলো।
বিল মিটিয়ে অরণ্য উঠে পড়লো। সেই চেনা পথটা ধরেই এগোচ্ছে। সামনে রিতুদের বাসা। আজো মনের ভুলে পড়ানোর উদ্দেশ্য চলে এসেছিলো অরণ্য। মেয়েটা খুব জেদি! হাতের মোবাইলটা ওর দেওয়া। "টাইম টু টাইম" ফোন না দিলে আবার বাড়ী গিয়ে বসে থাকে। সামনে কড়ুই গাছটা মাথা নুইয়ে বসে আছে। ঠিক যেনো অরণ্যর মতন। অরণ্যর বাবার শরীর টা ভালো না। মাস শেষে কিছু টাকা পাচ্ছে এটাও বা কম কিসের!? রৌদ্রের তেজটা আজ একটু বেশীই! মেঘেরা দল বেঁধেছে। বাতাসেও কেমন উদাসীন ভাব! অরণ্য পথ চলেছে...
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×