"শুক্রবার" এলেই আগে "বিটিভিতে" বাংলা সিনেমা দেখার নেশাটা শুধু আমার না অনেকের ভেতরেই ছিলো তুমুল আঁকারে!
তো আসুন আজকে "বাংলা সিনেমার" মজার কিছু ছিন থেকে ঘুরে আসিঃ
►নায়ক নায়িকার প্রথম দেখা অতঃপর প্রেম আর তারপরই চোখে চোখ
রাখতে রাখতে গান শুরু..গান শেষে নায়ক নায়িকার ঘাড়ে হাত রেখে,
হাঁসতে হাঁসতে হাইটা আইতেছে ঠিক সেই মুহূর্তে নায়িকার বাপ কিংবা ভাই
গাড়ী নিয়া সামনে এসে হাজির!! অতঃপর টিসুম টিসুম শুরু..
(এই রোমাঞ্চকর মুহূর্তে ক্যান যে বার বার নায়িকার বাপ/ভাই নাক
গলাইতে আসে..যাই হোক সেইটা পরিচালকই ভালো জানে)
••►কলেজ থেকে ফেরার পথে একটা সাদা মাইক্রো রাস্তার
মাঝখানে থামাইয়া নায়কারে তুইলা নিয়ে গেল রুস্তমের চ্যালা-প্যালা!
পুরান শত্রুতার জের ধইরায় নায়কারে তুইলা আনছে ভিলেন।
এরপর রুস্তম কইলো, আমি তোরে বিয়া করমু..
আই কাছে আয় সুন্দরী!
নায়িকা ঠাস করে চড় মারলো ভিলেনরে।
শয়তান তুই কোনদিন আমারে পাবিনা!
আমি শুধু শান্তর! (মাইয়াই কই কি..? )
ভিলেনঃ তোর এত বড় সাহস আমাকে চড় মারিস!
দাঁড়া দেখাচ্ছি মজা..
ধস্তা ধস্তি চলতাছে খুবই উত্তেজনা কর মুহূর্ত!
(ঠিক এই সময় কোই থেইকা যে নায়ক আইসা পড়ে এইডা
পরিচালকই ভালো যানে।
ক্যান আরেকটু পর আইলে কি হয়?
নায়ক গাড়ী নিয়া দেয়াল ভাইঙ্গা ভিলেনের সামনে
আইয়া উপস্থিত!
(দেয়াল কি সিমেন্ট দিয়া তৈরি কে জানে একবারে
হুড়মুড় কইরা ভাইঙ্গা পড়ে..আজকাল সবই সম্ভব! পিকেটাররা
বিল্ডিং ভাঙতে পারলে এতো কিছুই না।
যাক বাবা আমার এতো মাথা ব্যাথা কিসে)
টিসুম টিসুম মারামারি শেষে নায়িকা উদ্ধার। নায়িকার
গায়ে নায়কের শার্ট দিয়ে ঢেকে নিয়ে যাবে..
কারন ভিলেন "রুস্তম" কয়েক জায়গাতে ছিঁড়ে খাইছে!
••►ভিলেন নায়কের প্রেমিকা,মা,বাপ,বোনরে ধরে আইনা তাঁর গোপন আস্থানায়
বাইন্দা রাখছে মা-বাপরে বাচাইতে নায়ক হাজির।
নায়কের ডায়লগঃ
আমার মা বাবার যদি কিছু হয় রুস্তম তুই শেষ..
রুস্তমঃ আগে তুই মাইর খা!
ইয়া ঢিসু মাইক....
(এক ঘুসি চার বার রিপেট হবে)
নায়ক মাইর খাইতাছে কারন রুস্তমের চ্যালা-প্যালা
শান্তর (নায়ক) মা বাপরে বন্দুক ধইরা রাখছে।
মাইর খাইতে খাইতে একপর্যায় রক্তাত্ত অবস্থায় মাটিতে
লুটিয়ে পড়লো নায়ক।
এবার মায়ের চিৎকার..
শান্ত ওঠ! শান্ত ওঠ! আমি বলছি ওঠ! তোকে আমার কসম!
(এতক্ষণ নায়ক ভান ধইরা ছিলো যেইনা
কসম দিলো সেই লাফাইয়া উঠলো)
এইবার আবার টিসুম ঢিসু মাইক..
সব উইরা গেলো নায়কের প্রেমিকা,মা,বাবা,বোন সব উদ্ধার হইলো
শুধু মরলো একজন! কে সে ?
সে আর কেউ না, সে হলো
নায়ক/নায়িকার ছ্যাক খাওয়া
প্রেমিক বা সাইড নায়িকা যে পাগলের মত ভালবাইসা ও নায়ক
কিংবা নায়িকার মন পাইনায়!!...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


