somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুরুর উপদেশ বানী!!

০৬ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ আপনার পকেটে টাকা আছে। কিন্ত আপনার সেই সব বন্ধুদের পকেট খালি!
যারা আপনার দুর্দিনে ১ টাকা হলেও খরচ করেছে।
আজ আপনি মনে করছেন নিজেকে অনেক বড়।
আপনি তাদের এড়িয়ে চলছেন।

টাকা মানুষের পকেটে সব সময় থাকেনা। হয়তো আজ আছে আপনার কাছে
কাল থাকবেনা। এটাই স্বাভাবিক। তবে একটা জিনিস মনে রাখবেন সব সময়,
যে আপনার দুর্দিনে পাশে ছিল, আপনার সুদিনে তাকে কখনো ভুলবেন না।

কেউ আপনাকে ১ টাকা দিয়ে সাহায্য করলে, আপনার বিষয়টা
মাথায় রাখতে হবে যে আমার সামর্থ্য হলে,
(আর সে যদি তখন বিপদে থাকে)
অন্তত তাকে ১০ টাকা দিয়ে সাহায্য করা লাগবেই।

সব সময় নিজের স্বার্থ দেখা যাবে না।
আপনি যদি জিরো থেকে হিরো হতে পারেন, তবে হিরো থেকে
জিরো হতেও কিন্ত টাইম লাগবেনা।
"আল্লাহ" সবই পারেন।
তাই কথা একটাই, বিপদে বন্ধুর পরিচয়।

আরেকটা কথা মনে রাখবেন।
এমন যদি আপনার কোন বন্ধু থাকে যে তার সামর্থ্য থাকা সর্থেও
আপনার উপর নির্ভর করে আছে তবে যত দ্রুত সম্ভব তাকে ত্যাগ করুন।

কারন আপনার বিপদে সে কোন কাজে আসবে না। এটা লিখে রাখতে পারেন।


দুই

কথায় আছেনা, মায়ের চেয়ে মাশির দরদ বেশী!
আজকাল পোলাপাইন প্রেমিকা পাইলে সব কিছু ভুলে যায়।
বিয়ে করলে মা/বাবারে ভুলে যায়। পৃথিবীর সমস্ত সুখ নিজের প্রেমিকা কিংবা স্ত্রী রে দিতে চাই। জন্ম দাত্রীকে দূরে ঠেলে দেই!
খাবার কিছু নিয়ে আসলে চুপি চুপি আড়াল করে নিয়ে আসে, যেনো কেউ টের না পাই। ঘরে ঢুকেই বৌয়ের হাতে তুলে দেই। তখন মনে থাকেনা ছোট বেলায় যখন আইসক্রিম খাওয়ার জন্য কাঁদতাম তখন রাত ১২ টা বাজলেও "বাবা" আমার জন্য আইসক্রিম আনার জন্য বাহিরে চলে যেতো! এটা জেনেও যে এতো রাতে কোন দোকান খোলা নেই! শুধু ছেলের মুখের হাঁসি ফেরত আনার জন্য কত কিছুই না বাবারা করেছে। আজ তাদের আড়াল করে খাবার নিয়ে আসি বৌয়ের জন্য। বাবার পকেট থেকে টাকা চুরি করি প্রেমিকার সাথে ডেট করার জন্য। বৌয়ের এক কথায় মায়ের সাথে ঝগড়া শুরু করে দেই তাঁর দোষ বিবেচনা না করেই! তখন মনে থাকেনা এই মা, ছোট বেলায় সারা রাত জেগে আমাকে দুগ্ধ পান করিয়েছে! প্রসাব, পায়খানা করলে সাথে সাথে পাল্টে দিয়েছে যেনো ঠাণ্ডা না লেগে যায়! সব থেকে বড় ব্যাপার তিনি আমাকে জন্ম দিয়েছেন। যার জন্য এই সুন্দর পৃথিবীর আলো দেখতে পাচ্ছি! যে দিনের পর দিন কষ্ট সহ্য করে দশ মাস দশ দিন তাঁর গর্ভে নিয়ে আমাকে টেনে বেড়িয়েছেন! তাঁকে কষ্ট দিচ্ছি আমরা? তাঁর সাথে ঝগড়া করছি? তাঁরা বৃদ্ধ হয়ে গেলে এক ঘরে তাদের সাথে স্ত্রী সন্তান নিয়ে থাকতে বড় অসুবিধে হয়ে যাচ্ছে, তাই অবশেষে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি!!

এই বাপ, মা বড় অমূল্য জিনিস! সময় থাকতে তাদের সাথে ভালো ব্যাবহার করুন। তাদের সেবা যত্ন করুন। যতদিন বেঁচে আছে তাদের কাছাকাছি থাকুন, তাদের আদেশ মেনে চলুন। দেখবেন জীবনে সুখের অভাব হবেনা।। গ্যারান্টি দিয়ে দিলাম!!

বোনাস
এড ভাইস..

ফেসবুকে মাইয়া গো স্ট্যাটাস/পিকে ভুলেও কমেন্ট করবেন না! করলে কিন্ত ফাইসা যাবেন। মানে, নোটিফিকেশনের বন্যা বয়ে যাবে! X(


১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×