somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাশেদ রাহাত
একশ’টা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।বই হচ্ছে সেই বৈধ প্রতারক, যামানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।

মক্কা-মদিনার নামে রচিত সব আজগুবি গল্প। এবং এক শ্রেণীর কুলাঙ্গার নিজেদের বিবেককে ও ধর্মকে ক্রমধর্ষনের ইতিহাস।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই নমুনা গল্পটি পড়ে নেইঃ
একটি নিউজ পাওয়া গিয়েছে। মদিনা শরীফের ১ লক্ষ হাজী স্বপ্ন দেখেছেন। রাসুল সঃ এসে তাদের বলেছেন "আমার উম্মতদের বলো "তারা যেনো কোরআন পড়ে আর নামাজে তাগিদ দেয়। এটাও বলেছেন "আমার যে উম্মত এই বার্তাটি ২০জনের কাছে পৌছিয়ে দিবেন ৩ দিনের মধ্যে তাদের মনের যে কোন বাসনা পূরন করা হবে। এবং যে উম্মত এটি বিশ্বাস করবেনা। তারা আগামি তিন দিনের মধ্যে একটি খুব খারাপ সংবাদ পাবে।
নিজেকে নিরাপদ রাখতে এই সংবাদটি দ্রুত শেয়ার করুন।
---
এখন কি ভাবছেন ……? কপি পেস্ট করে সেই মনের বাসনা পূরনের চেষ্টা করবেন...? নাকি এভয়েড করে নিজের পায়ে কুড়াল মারবেন...?
এমন আরো কয়েক ধরনের গল্প প্রচলিত আছে পুরো ফেসবুক জগতে। একেকটার স্বাধ একেক রকম। কোনটার স্বাধ একটু ভিন্ন মাত্রার। কিছু গল্প পড়ে আপনি দিক হারিয়ে শুধু Share বাটন ই দেখবেন। আর এর মাধ্যমেই আপনার বিবেককে আর ধর্মকে ধর্ষনের শুরু করলেন।

কিছুদিন আগে হিন্দুদের দেবতা মা কালি কে নিয়ে এমন একটি নিউজ দেখেছিলাম। একটি ফটোতে মা কালির পটো দিয়ে নিচে শেয়ারের কথা বলা আছে। এবং শেয়ার না করলে আপনার কি পরিমান ক্ষতি হতে পারে তা খুব সুন্দর কবে বলা আছে।
সাক্ষীঃ সুলতান ভাই।

আগে ছোট্র বেলা দেখতাম অনেকে A 4 সাইজ কাগজে এরকম লিখে প্রচার করতো এবং তা না করলে বিপদ আসবে বলে অন্যকে দিয়ে প্রচার করানো হত কিন্তু এখন ডিজিটালের মাধ্যমে হচ্ছে। ইন্টারনেটের সুবাদে বিনা পয়সায় বটম টিপে এসব করা হচ্ছে।

কেউ যদি ছোট বেলার সেই কবরের সাপে প্যাচানো পটো দেখে থাকেন। তাহলে আসুন মনে করিয়ে দেই। ওই A4 কাগজে বলা ছিলো "রাসূল সঃ বলেছেন…" দূনিয়াতে পাপ কর্ম অনেক বেড়ে গেছে। দূষ্টদের দমন করতে রাসূল সঃ আবার দুনিয়াতে আসবেন।"
কোন মুসলিম যদি এটা বিশ্বাস করতে শুরু করে যে "কেয়ামতের আগে রাসূল দুনিয়াতে আবার আসছেন। তাহলেই তার চিন্তা ভাবনা সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে যায়। কেননা, আমরা জানি কেয়ামতের পূর্বে দুইজন আসবেন। "একজন ইমাম মাহাদি ও ঈসা নবী" আর আরেকটা হলো দাজ্জাল। (যদিও দাজ্জাল নিয়ে হিজবুত তাওহীদের লেখা বই "দাজ্জাল" এ ভিন্নমত পোষন করা হয়েছে।"

আসুন,নিজ নিজ ধর্মকে জানি। ধর্মের কুসংস্কার থেকে নিজেকে হেফাজত রাখি। অন্যকেও থাকতে সহায়তা করি।

বিঃদ্রঃ ভুল-ক্রুটি ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। প্রায় প্রতিদিন-ই ইমো, হোয়ার্সএপ, এবং ফেসবুকের গ্রুপ ও সরাসরি মেসেজে এই সব কর্মকান্ড দেখে নিজেকে আর নিয়ন্ত্রন করা যায় না।

৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×