ফেসবুকে দু-এক লাইনের একটা পোস্ট দিলে লাইকের বন্যা বয়ে যায়। যেখানে হাজার শব্দের একটি অসাধারন বড় মাপের লেখা পড়ার মতো বন্ধু খুজেই পাওয়া মুসকিল। সবাই শুধু লাইক বাট চাপে আর স্কোল ডাউন করতে থাকে। আর কমেন্ট...? না পড়েই বলবে "ভালো" নাইচ"।
অন্যদিকে ব্লগে লেখা যতই বড় হোক যৌক্তিক, শালিন ও সময় উপযোগী একটা পোস্টের যে গ্রহন যোগ্যতা থাকে তা কখনই ফেসবুকে পাওয়া যায় না।
ব্লগে এসে আপনি লিখবেন...! "হাই বন্দুরা, কেমন আছো সবাই?" বা "আজ আমার মন ভালো নেই" অথবা "আমার বাবা খুব অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন"
এ জাতীয় লেখায় কমেন্ট তো পাবেন ই না বরং সিনিয়র ব্লগাররা আপনার বিরুদ্ধে রিপোট করবে। ফলাফল ৭ দিন, ১ মাস এর জন্য ব্যানন অথবা আইডি গায়েব।
আর যদিও মন্তব্য পান বকাঝকা ছাড়া কিছুই পাবেন না।
"তালাশে"র সাথে তাল মিলিয়ে বলতে চাই, ব্লগ হলো একটি ডাইরীর পাতার মতো। পার্থক্য হলো ডাইরি ব্যাক্তিগত আর ব্লগ উন্মুক্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


