বলা হয়ে থাকে, বাংলাদেশে অনেক বাম দল আছে যাদের কেন্দ্রীয় কমিটি পূর্ণ করার মত সদস্য নেই। এটা কতটুকু সত্য তা জানি না। তবে এ বিষয়ে আশা করি সকলে একমত হবেন যে, আমাদের বিপ্লবী (!) সংগঠনগুলোর অবস্থা মোটেও সুবিধার না। অনেক নেতা বেশ আগেই মাথা বিক্রী করে প্রতিক্রিয়াশীলদের পক্ষে সরাসরি কাজ করছে। আবার অনেকে যুগপতভাবে তাদের হয়ে কাজ করছে। এই প্রবণতা প্রায় সকল ক্ষেত্রেই দলগুলোর নেতৃত্বের পর্যায়ে দেখা যায়। কিন্তু যেসকল তরুন কর্মী করপোরেট কালচারের মায়া ত্যাগ করে পরিবর্তনের স্বপ্নে অনুপ্রাণিত হয়ে মুক্তির লড়াইয়ে সামিল হচ্ছে তাদের মধ্যে প্রথমেই বেঈমানীর চিন্তা আসে না। বরং নেতৃত্বের স্খলনের কারণে এসকল উদ্যমী, আত্মত্যাগে প্রস্তুত তরুন কর্মীর সামর্থের অপচয় হচ্ছে। একসময় তারাও হয় বিশ্বাসঘাতকতার রাস্তায় পরিচালিত হয় অথবা বিপ্লববিমুখ হয়, সমস্ত স্বপ্ন, সমস্ত আকাঙ্খা ধুলোয় মিশে যায়। আর কতদিন আমাদের বিজ্ঞ নেতাকূল এভাবে জনগণ এবং আমাদেরকে প্রতারিত করবেন? এর বিপরীতে আমাদের তরুণকর্মীদের কি কিছুই করার নেই?
তরুন কর্মীদের কিছু করার নেই কি?
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।