আমি এমনিতেই শুকনা পাতলা একজন মানুষ। আমার মুখমন্ডল দেখলে অনেকেই সর্বপ্রথমে আমার সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করবে।
আমার মুখে খোচা খোচা দাড়ি থাকলে তো আর কোন কথায় নেই।
ফেসবুকে যদি আমার কোন ছবি আপলোড করি তাহলে - বন্ধুরা আমির খানের আঙুল তাক করানো ছবি দিয়া নিশ্চয় গাঁজা খেয়েছিস এমন ধরনের কমেন্ট করবে। আমার ছবিতে লাইক না থাকলেও, ফটো কমেন্টে ছেলে-মেয়ে-বড় ছোট এক কথায় আবালবৃদ্দবণিতা সবাই লাইক দিবে। এতে আমার নিজেরই নিজের চেহারা নিয়ে নেতিবাচক ধারণা জন্ম নিবে।
যাহোক,
ঢাকা থেকে বাড়ি আসছি। জানালার ধারে সীট। আমার জানালার ধারে সীট নেওয়া পচ্ছন্দ না, তারপরও নিই কারণ, এই ধরনের সীটে পাশের যাত্রী মহিলা হওয়ার সম্ভবনা অনেক কম থাকে।
পাশে যতই সুন্দরী বসুক না, কথার দৌড় ঐ হায় –হ্যালো পর্যন্তই।আর সুন্দরী বের হওয়ার সময় বিরক্তিকর সুরে বলবে এক্সকিউজ মি। এই হায় –হ্যালো, এক্সকিউজ মির বাইরে খুব একটা কথা হয় না।
আর হ্যা ভুলেই গেছিলাম, বমি। পাশের যাত্রী মহিলা হলে সবচেয়ে বড় আতংকের বিষয় বমি।
বাস ছাড়ার সময়, দেখলাম একজন ভদ্রলোক উনার আম্মাকে আমার পাশের সিটে বসিয়ে দিলেন। আমাকে জিজ্ঞাসা করলন, আমি কোথায় যাবো? উনার আম্মার প্রতি একটু খেয়াল রাখার কথা বললেন।
বুঝতেই পারছেন- একটা দ্বায়িত্ব কাঁধে এসে বসলো।
উনাকে আমি জানালার পাশের সিটটি দিয়ে দিলাম। উনি তো আমার সাথে তেমন কোন কথা বললেন না্। বার বার উনার মোবাইলে ফোন আসছে, উনি কথা বলছেন। মুখে খোচা খোচা দাড়ি আর মাথায় ক্যাপ।সকাল থেকে কিছু খাইনি, চেহারা এমনিতেই গাঁজা বাবার মত হয়ে গেছে। তিনি আমাকে সন্দেহের চোখে দেখতেছেন। ব্যাগ বার বার নিজের কাছে ধরে আছেন।
তাহার ভুল ভাঙুক আর মন পাল্টুক, সবই ঘটলো সিরাজগঞ্জ বিরতীর সময়। উনাকে বাথরুম-টয়লেট সবখান থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম।
উনি সম্ভবত খেয়াল করলেন,
সবাই যেখানে বাস থেকে নেমে সিগারেট টানতেছে, আমি সেখানে আঙুর ফল, আপেল-কমলা, কলা খাচ্ছি। হয়তো স্বস্তি পেলেন, আর ভাবলেন যাক বাবা বাঁচলাম, ছেলেটি গাঁজা-সিগারেট খায় না।
এইবার বাসে উঠার সময় মাথার ক্যাপ খুলে ব্যাগের ভিতর রাখলাম। তিনি আমার মাথার চুলের করুণ পরিস্থিতি দেখতে পেলেন।
ভদ্রমহিলা আমার মাথার চুল কম, আর খোচা খোচা দাড়ি দেখে আমাকে জিজ্ঞাসা করলেন- আমি বিবাহিত কিনা? কয় সন্তানের জনক?
আমি উত্তরে বললাম- বয়স, মাথায় চুল কমে আর শারীরিক গঠনে বিয়ের উপযুক্ততা পেলেও, একটি চাকুরী অথবা একটি প্রেম না থাকার কারণে নিজেকে বিয়ের উপযুক্ত বলে গণ্য করছিনা।
উনি একটা সুন্দর তৃপ্তির হাসি হাসলেন।মনে হলো আমার অবিবাহিত কথাটিতে তিনি খুশি হয়েছেন। তারপর আমার পারিবারিক তথ্য জানলেন। আরও অনেক কথা বললেন।
কিন্তু আমি উনার ব্যাপারে কিছুই জানতে চাইলাম না। খুব একটা আগ্রহ প্রকাশ করলাম না।
এর মধ্যে বাস রাজশাহীতে এসে পৌঁছেছে। ভদ্রমহিলাকে বাস থেকে নামানোর সময় খেয়াল করলাম- এক ভয়াবহ সুন্দরী রমণী আম্মু আম্মু বলতে বলতে ভদ্র মহিলার হাতের ব্যাগটি তার হাতে নিলো।
বুক ভরা আশা বা প্রত্যাশা দুটোই করলাম, হয়তো পরিচয় করিয়ে দিবে। না এখানে খানিকটা হতাশ হইলাম।
তিনি আমাকে ভালো থাকো বাবা এই আশির্বাদ করে, কন্যাকে নিয়ে প্রস্থান করলেন।
মনের মাঝে একটা আফসোস হলো, আগে যদি জানতাম ভদ্র মহিলার এমন একটি ভয়াবহ সুন্দরী কন্যা আছে, তাহলে একটু ইমপ্রেসড করার চেষ্টা করতাম।
এখন আর চিন্তা করে কি লাভ, সময় আর সুন্দরী উভয়ই প্রস্থান করিয়াছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


