" ভাই সামনের বছর এভারেষ্ট যেতে চাই কিভাবে যাব ?" মাউন্টেনিয়ারিং এর অভিজ্ঞতা ছাড়া, হাই অলটিচিউড ট্রেকিং এর দীর্ঘ এক্সপেরিয়েন্স নেই , এমন কোন লোক ট্রেকিং কমুনিটিতে এ প্রশ্ন করলে এটাকে 'বিনুদুন' হিসেবেই নেয় ।
আমাদের পাড়ায় এক হাফেজ সাহেব আছেন, নাম মামুন । হাফেজ মামুন । তার ছোট কাল থেকেই দেখছি, কথা বার্তা হয়। বেশ কিছুটা আধুনিক টাইপের । বন্ধুদের সাথে মাইক্রো ভাড়া করে বছরে দু এক বার কক্সবাজার - টেকনাফ ঘুরতে যায় । ফেসবুক চালায় । ঘুরাঘুরির আগ্রহ থাকার সুবাদে আমার সাথে বেশ গল্পগুজব হয় । একদিন কথায় কথায় আমাকে বললেন " চলেন এভারেষ্ট মাইরা আসি" । উনি কেওক্রাডং যাননি, চন্দ্রনাথেও চড়েন নি । এখন ওনাকে আমি কি বলব খুজে পেলাম না ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



