somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়ুক লাশ, উড়ুক বন্ধুত্বের পতাকা । সীমান্তে গুলি চলবে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএসএফ প্রধান ধৃষ্টতার সব সীমা ছাড়িয়ে গেল। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সীমান্তে গুলি চালানো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। যতক্ষণ ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ হতে থাকবে, ততক্ষণ সেই অপরাধ আটকাতেই হবে বিএসএফকে। সেটাই এই বাহিনীর দায়িত্ব’বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএসএফের প্রধান ইউ কে বনশল । কথা হল চোরাচালান এমন অপরাধ নয়- যার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, আর বিএসএফ আদালত নয়। তাদের বিচার করার ক্ষমতাও নেই। বিএসএফ কাউকে আটক করে আদালতে সোপর্দ করতে পারে, কিন্তু তাদের গুলি চালনা অবৈধ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ ।ভারতের বিএসএফের প্রধান ইউ কে বনশল বিবিসিকে সীমান্তে গুলি বন্ধ হবে না সংক্রান্ত সাক্ষাৎকার দিয়ে প্রমাণ করল ভারত বাংলাদেশের সাথে কোন সুসম্পর্ক স্থাপনে আগ্রহী নহে । অথচ দেশে সরকারের পররাষ্ট্রনীতি তিন বছরে ভারতের গান বাজিয়ে আসলো । অথচ খবর অনুযায়ী গত বছর দেশের সীমান্তে বিভিন্ন ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ২১ জন, সে দেশের পুলিশের হাতে একজন, ভারতীয় নাগরিকদের হাতে ১০ জন এবং সীমান্তের ওপারের অজ্ঞাতনামা ব্যক্তির হাতে আরও তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের আটজন জওয়ান বাংলাদেশি একজন গরু ব্যবসায়ীকে নগ্ন করে অমানুষিক নির্যাতন করছে—এ রকম একটি ভিডিও সে দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়। এ ছাড়া গত বছর ১৪ বছরের বাংলাদেশি কিশোরী ফেলানী বিএসএফের গুলিতে কাঁটাতারের বেড়ার ওপর নিহত হয় ।
এই অবস্হায় সরকারের যা করা উচিত
১। ট্রানজিট সহ সকল চুক্তি বাতিল করা ।
২। আশ্বাসের ভিত্তিতে নয় চুক্তির ভিত্তিতে হত্যা বন্ধ না হলে আন্তর্জাতিক আইনের সাহায্য নেয়া ।
৩।বিজেবিকে কঠোর হয়ে বাঙ্গালীদেরই ঐ সীমান্তে যাওয়া বন্ধ করা ।
৪। গহর রিজভী, এইচ টি ইমাম সহ ভারতের পা চাটাদের দায়িত্ব হতে অব্যহতি দেয়া ।
৫। এছাড়া ভারতীয় পন্য বর্জন ও স্যাট্যালাইট বর্জনের মাধ্যমে নীরব প্রতিবাদ জানানো যেতে পারে ।

আর এসব সম্ভব না হলে সরকারের বন্ধুত্ব নীতি বজায় থাক আর
পড়ুক লাশ, উড়ুক বন্ধুত্বের পতাকা ।
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×