somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিন্ন একটা অভিজ্ঞতার কথা লিখছি ; পৃথিবীতে মানুষ আর মানুষের কিসিম ।।

৩১ শে মে, ২০১৩ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব ১ : কিছুদিন আগে আমার এক জুনিয়র ফেইসবুকে একটা আইডি মেইল করে বলে "ভাইয়া,দেখেন মেয়েটাকে পছন্দ হয় কিনা ? আপনার জন্য আমি পছন্দ করছি ,এইটা আমার কাজিন " ; আমি বিষয়টাকে স্বাভাবিক দুষ্টুমি হিসেবেই নিলাম যদিও মেয়েটা দেখতে বেশ ছিল । কয়েকদিন পর সে আবার বলল "ভাইয়া একটা বেড নিউজ !ঐমেয়েটার না আমার খালাত ভাইয়ের সাথে সম্পর্ক আছে ৩ বছর ধরে, আমি এতদিন জানতাম না " ।

পর্ব ২ : আবারো জুনিয়রটা আমাকে বলল "ভাইয়া , মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে " ; আমি একটু অবাক হয়ে হঠাৎ বিয়ে ঠিক হলো কেন জানতে চাইলাম । কারণ আমি জানতাম ঐ মেয়েটি IUB তে অনার্স প্রথম বর্ষে পড়ছে মাত্র । জুনিয়র জবাবে বলল " খালাত ভাইয়ের সাথে যে সম্পর্ক সেটা বাসার সবাই জেনে গেছে, তাই বিয়ে ঠিক করে ফেলছে । ৩১ মে বিয়ে ; ও খুব কান্না কাটি করছে " ।

পর্ব ৩ : ২৮ই মে সকাল ৮ টার দিকে হঠাৎ একটা ফোন পেয়ে ঘুম ভাঙলো । ঘুম ঘুম চোখে মোবাইল রিসিভ করলেও ঐপাশের আতঙ্কিত গলা শুনে উঠে বসলাম । ফোনটি ছিল ঐ জুনিয়রের মা'র , বলল " বাবা , আমাদের সর্বনাশ হলো যখন আমরাও কাউকে ছাড়ব না (আলোচ্য মেয়েটি উনার বোনের মেয়ে) " ; আমি আরো আতঙ্কিত হয়ে গেলাম । তিনি বললেন " দেখো, ওর বিয়ে ঠিক হয়েছে ৩১ তারিখ আর আজ সকাল থেকে ওকে পাওয়া যাচ্ছে না , ও পালিয়ে গেছে ; কোথাও খুজঁ পাও কিনা দেখো " ।
ধরেই নিলাম যেহেতু তাকে জোর করে অন্যত্র বিয়ে দিচ্ছে তাই সে তার ৩ বছরের প্রেমিক খালাত ভাইয়ের সাথে পালিয়ে গেছে ।।

পর্ব ৪ : আমি একদম অবাক হয়ে গেলাম বিকেলে যখন তাদের বাসায় গেলাম, চোখ জোড়া একদম কপালে বলা যায় ।। মুল ঘটনা হলো মেয়েটি তার খালাত ভাইয়ের সাথে পালায় নি, পালিয়েছে অন্য একজনের সাথে । সকালে ফোন করার পর তার খালাত ভাই বলল সে কিছুই জানে না এসবের । পরে জানা গেল আরো অনেক আগে থেকেই মেয়েটির অন্য একজনের সাথে সম্পর্ক ছিল তার সাথেই পালিয়েছে । আর খালাত ভাইয়ের সোজা জবাব হলো "তাহলে গত ৩ বছর আমার সাথে ও কি করল ? "
ঘটনা এইখানেই শেষ না । মেয়েটি IUB তে পড়তো না, পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে । বাসার সবাই চট্টগ্রামে থাকে বলে এই বিষয়টিও তার বাবা মা জানত না ।। কেন জানতো না এবং অবিভাবকের সচেতনতা নিয়েও এই জায়গায় আমার প্রশ্ন আছে ।

সম্পর্কটা বেশ দূরের বলে মেয়েটির মা বাবার এখন কি অবস্হা আমি জানি না তবে বিশ্বাসকে টুকরো টুকরো করার এর চেয়ে ভাল উদাহরন বোধহয় আর হতে পারে না ।। একটি পরিবারের মান সম্মানের সাথে সাথে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার মানসিক অবস্হা কেমন তাও আমার জানতে মন চাইতেছে ।।

( বি:দ্র: এই কাহিনীখান পড়ে কেউ বলার দরকার নাই "মেয়েরাই এমনই " ; মেয়েরা কেমন এইটা এই পোষ্টের বিষয়বস্তু নয় , বিষয়বস্তু হলো একটি টাসকিত হওয়ার মত ঘটনা । সব মানুষই যেমন এক রকম নয়, তেমনি সব মেয়ে এক রকম নয় তাই কাহিনীখান পড়ে কেউ বিয়ে না করার সিদ্ধান্তও নিয়েন না । )
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×