অনলাইন নিউজপোর্টাল করবো পছন্দের নাম থাকলে সাজেশন দিন প্লীজ
আপনারা জানেন, বিশ্ব্যব্যাপী অনলাইনের জয়জয়কার। অনলাইন মিডিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে।কারন প্রথাগত পত্র-পত্রিকা ও সংবাদ সংস্থা সাধারণ মানুষের আশা-আকাক্সক্ষার পুরোপুরি প্রতিফলন ঘটাতে পারছে না। এর ফলেই বিকল্প সংবাদ মাধ্যম জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষত অনলাইন নিউজ এজেন্সি ক্রমাগত জনপ্রিয় হচ্ছে।
অনলাইন সংবাদমাধ্যম এখন পৃথিবীব্যাপী খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। ইউরোপে বেশির ভাগ পত্রিকার মুদ্রিত সংস্করণের প্রচারসংখ্যা এখন কমিয়ে আনতে হচ্ছে, তবে সেসব পত্রিকার প্রায় প্রতিটির অনলাইন সংস্করণে পাঠকের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শুধু ইউরোপ নয়, এ অবস্থা অনেক দেশে এরকমই।
দিন বদলে গেছে, অথচ ক`বছর আগেও প্রিন্ট মিডিয়ার বিজ্ঞাপনের রমরমা অবস্থা ছিল। এরপর অনলাইন বিজ্ঞাপন এসে কিছুটা বিপাকে ফেলেছে প্রিন্ট মিডিয়াকে। তারপরও প্রিন্ট মিডিয়া সামাল দিয়ে উঠছিল। কিন্তু বর্তমান অবাধ তথ্যনির্ভর প্রযুক্তিবিশ্বে মোবাইল ফোনের মাধ্যমে প্রতিষ্ঠানের সব তথ্য তুলে ধরার সুযোগ নিতে চাইছে যেকোনো প্রতিষ্ঠান।
আমি বিতর্কে যাবো না। কাগজের পত্রিকা আর অনলাইন নিজ নিজ জায়গাজুড়ে থাকবে।
আমি আপনাদের পরামর্শ চাই। চাইলে ই মেইল করতে পারেন [email protected]
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন
সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব
আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।