somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ষোল বছর

২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বালিকা,
কখনো ষোল বছর বয়সের কোন ছেলের প্রেমে পড়েছিলে?
পাড়ার ষোল বছরের ছেলেটি তোমার প্রেমে পড়েছিল তোমার জানালার আড়ালে।
কিছুই জানতেনা বুঝি?
কখনো শুকেছিলে ঐ বয়সী একটা ছেলের ঘামে ভেজা শার্টের ঘ্রান?
তোমার আঁশটে গায়ের পরতে পরতে পারফিউমের প্রায় সবটাইতো শুকে নিত এক নিঃশ্বাসে।
কখনো সময় হবার আগেই শুতে গিয়েছিলে বালিশে মুখ চেপে ছেলেটির চিবুক লেহনের অপার্থিব অনুভূতিতে?
ছেলেটির পিউবার্টি এসেছিল তোমার ধবধবে সাদা ঘাড়ে ভেজা চুলের লেগে থাকা দেখে।
কখনো উড়ে গিয়ে ঘুরে এসেছো বিশ বছর পর তোমার বিবাহিত জীবনে?
ষোল বছরের বেচারার রোজ রাতে প্রজন্ম ক্ষয়ে তুমিই থাক জেগে।
কিছুই জানতেনা বুঝি?
কখনো লুকিয়ে লুকিয়ে দেখতে ইচ্ছে হয়েছে হাফ প্যান্ট পরা ছেলেটির হঠাৎ বেড়ে উঠা?
তোমার প্রতি ইঞ্চি বেড়ে উঠা ছেলেটির সূক্ষ মেপে যাওয়া।
কখনো দাড়িয়েছিলে বয়েজ স্কুলের সামনে টিফিন পিরিয়ডের পর ক্লাস ফাকি দিয়ে?
ষোল বছরের ছেলেটি রোজ তোমার স্কুল ছুটির পর বাসায় ফেরার পথ পিছু নিত আর বাবার কাছে ধরা পড়া অহরহ।
কিছুই জানতেনা বুঝি?
কখনো অন্তর্বাসহীন ফতুয়া আর শখ করে মায়ের শাড়ি পড়ার তফাৎ ছেলেটিকে বুঝতে দিয়েছিলে?
ছেলেটি হঠাৎ করে ফুল হাতা শার্ট পরা শুরু করে তোমার অস্বাভাবিক দৈহিক পরিবর্তনের পর থেকে।
কখনো প্রয়োজন পরেছিল ছেলেটির জন্মদিনের তারিখ জানতে?
প্রতিবছর একটি দিনে বইয়ের ফাকে শুকনো ফুলে তোমার নাম তো ঠিকই দেখতে পেতে।
কখনো আদিম-বুনো ইচ্ছে হত নগ্ন দেহে পাহাড়ি বনে ছেলেটির সাথে হারাতে?
ভ্যালকনিতে তোমার স্নানের দৃশ্য ছেলেটি কাউকে বলেনি এখনো।
কখনো কি মনে হয়েছে সেই ষোল বছরের ছেলেটিকে দেখছনা আর সেই আগের গলিতে?
নাকি ষোল বছরের কোন অস্তিত্বই ছিলনা তোমার মনে?
ষোল বছর হারিয়ে গিয়েছে সে কবে,
কিছুই জানতেনা বুঝি তুমি?
তোমাদের ষোল বছর আসেনি কখনো?
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×