টেকসই অর্থনৈতিক অগ্রগতি অর্জনের অন্যতম পূর্বশর্ত অবিরাম এগিয়ে চলা
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের টেকসই অর্থনৈতিক অগ্রগতি অর্জনের অন্যতম পূর্বশর্ত অবিরাম এগিয়ে চলা। বাণিজ্য সম্ভাবনাময় নব নব ক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য যুগপযোগী নীতি নির্ধারণ ও তার বাস্তবায়নে ইতিবাচক ভূমিকার অংশ হিসেবে বাংলাদেশে অর্থনৈতিক সমুদ্র অঞ্চল নির্ধারণের কাজ শুরু করা হচ্ছে। ১৯৭৪ সালের টেরিটরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্টের ধারা-৩ ও ৫-এর আওতায় বাংলাদেশের তটরেখা পুনঃ নির্ধারণ করে দেশে প্রথমবারের মতো ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চল সমুদ্রসীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ১৯৮২ সালের সমুদ্রবিষয়ক কনভেনশন অনুযায়ী সমুদ্র তীরবর্তী রাষ্ট্র এর তটরেখার ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত অর্থনৈতিক সুবিধা ভোগ করতে পারে। এই ২০০ নটিক্যাল মাইলের মধ্যে ১২ নটিক্যাল মাইল আঞ্চলিক সমুদ্রসীমা, পরবর্তী ১২ নটিক্যাল মাইল সংলগ্ন অঞ্চল হিসেবে তীরবর্তী রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা ভোগ করতে পারে। অবিশষ্ট ১৭৬ নটিক্যাল মাইলে তীরবর্তী রাষ্ট্র শুধুমাত্র অর্থনৈতিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারে। অর্থনৈতিক অঞ্চল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি সমুদ্র অঞ্চলে ভারতসহ বিভিন্ন রাষ্ট্রের মাছ ধরা জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ রোধ নিশ্চিত করা সম্ভব হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন