জার্মানীর মন্ত্রী গার্ড মুলারের পরিদর্শনে মানসম্মত অবস্থানে বাংলাদেশের পোশাকশিল্প
০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের পোশাক খাতের সার্বিক অবস্থা সরেজমিন দেখতে গাজীপুরের ডিবিএল গ্রুপের বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী গার্ড মুলার। তিনি বুধবার গাজীপুরের কাশিমপুরে ডিবিএল গার্মেন্টে এসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। কারখানার কর্ম পরিবেশ, নিরাপত্তা ও অন্যান্য বিষয় দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। কারখানা পরিদর্শন শেষে বলেন, বাংলাদেশ তৈরি পোশাক খাত ইতিমধ্যে একটি মানসম্মত অবস্থায় পৌঁছেছে। যার একটি আদর্শ উদাহরণ হচ্ছে ডিবিএল গ্রুপ। বাংলাদেশের তৈরি পোশাক খাত এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক খাতে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি করতে সক্ষম হবো। জার্মানি আমাদের পোশাক শিল্পখাতে সহযোগিতা দেবে। জার্মানি হচ্ছে বাংলাদেশের পোশাক রপ্তানির দ্বিতীয় বৃহত্তর দেশ। সেখানে বছরে পাঁচ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়। তারা আমাদের ভালো অংশীদার। আমরা ঐ দেশে আরো বেশি পণ্য রপ্তানি করতে পারব। অ্যাকর্ড অ্যালায়েন্স আমাদের দেশের তিন হাজার ৪০০ তৈরি পোশাকমুখী কারখানা পরিদর্শন করেছে। এর মধ্যে মাত্র ৩২টি কারখানাকে ঝুঁকিপূর্ণ পেয়েছে। এটি আমাদের জন্য একটি সুখবর। শীঘ্রই দেশের পোশাক খাত নিয়ে সৃষ্ট জটিলতা কেটে যাবে। বিশ্ব নেতাদের মুখে এমনই আভাস পাওয়া যাচ্ছে।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুন